
উত্তরা ১০ নম্বর সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে ছোট্ট একটি বাজারে সাত বছর ধরে চা বিক্রি করেন আশিক জীবন চন্দ্র দে। রবিবার সকালে তাঁর দোকানে ঢুকতেই কানে ভেসে এল ভোটের আলাপ। চায়ের কাপে চুমুক দিতে দিতে একজন জিজ্ঞেস করলেন, ‘ভোট দিতে যাবেন না?’ উত্তর এল, ‘, হ্যাঁ অবশ্যই ভোট দিতে যাব ১৭ বছর পর তারেক রহমান দেশে এসেছে তার দেওয়া প্রার্থী এস এম জাহাঙ্গীর ধানের শীষে এই আসনে, অবশ্যই ধানের শীষ ভোট দিতে যাব।
দুজনের কথোপকথনে বোঝা গেলো ঢাকা -১৮ ধানের শীষের প্রার্থী কে নিয়ে জনসাধারণের আগ্রহ বেশি।
শুধু উত্তরা ১০ নম্বর সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে ছোট্ট একটি বাজার নয়, গতকাল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা -১৮ আসনের কয়েকটি এলাকা ঘুরে একই চিত্র চোখে পড়ে।
ঢাকা-১৮ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচনী মাঠে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারণা জোরদার করলেও বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর বর্তমানে অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন বলে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক ও এলাকাবাসীর মতে।
গত কয়েক সপ্তাহে এসএম জাহাঙ্গীর ব্যাপক গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
তিনি এলাকার বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তার প্রচারণায় স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে তার অবস্থানকে শক্তিশালী করছে বলে মনে করছেন এলাকাবাসী ।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সমস্যা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে অসন্তোষ রয়েছে। এসএম জাহাঙ্গীর এসব বিষয়কে গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা তুলে ধরায় অনেক ভোটার তার প্রতি আগ্রহ প্রকাশ করছেন।
প্রচারণা চলাকালীন ঢাকা ১৮ আসনের প্রার্থী এসএম জাহাঙ্গীর বলেন –
আমি এলাকার মানুষের সাথে অতোপ্রাতো ভাবে জড়িত, আমি অতি সাধারণ মানুষ হিসেবে তাদের সাথে পথ চলা। আমার চেষ্টা থাকবে এলাকার মা বোন ভাইদের সর্বোচ্চ নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা, মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়া ।
তবে অন্যান্য দলের প্রার্থীরাও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত ।
রাজনৈতিক পরিস্থিতি ও ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করে ফলাফল নির্ধারিত হবে বলে মনে করছেন ভোটাররা।
সব মিলিয়ে ঢাকা-১৮ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে, আর বর্তমান পরিস্থিতিতে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে রয়েছেন বলে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।
বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার প্রচারণা ইতিবাচক সাড়া ফেলেছে বলে মত দিয়েছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
ঢাকা-১৮ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী আসনের মধ্যে ১৯১ তম আসন। এই আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ০১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।
