বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান নির্মাতা মেহেদী হাসান মুকুল এর জন্মদিনে আবেগঘন বার্তা বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

শিক্ষক থেকে শিক্ষা প্রতিমন্ত্রী পদে ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। ফাইল ছবি

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়।

ববি হাজ্জাজ একজন উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে পরিচিত। শিক্ষা ও যুব উন্নয়নমূলক নানা উদ্যোগে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

দলীয় সূত্র বলছে, শিক্ষা খাতে তার অভিজ্ঞতা, ব্যবস্থাপনাগত দক্ষতা এবং তরুণ প্রজন্মের সঙ্গে কাজের অভিজ্ঞতার কারণেই তাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত প্রভাবশালী এবং সম্পদশালী পরিবারে তার জন্ম। বাবা মুসা বিন শমসের (যিনি প্রিন্স মুসা নামে সমধিক পরিচিত), বাংলাদেশের ব্যবসা জগতের এক প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু ববি হাজ্জাজ নিজেকে কেবল বাবার পরিচয়ে সীমাবদ্ধ রাখতে চাননি।

তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। বিদেশে দীর্ঘ সময় কাটালেও দেশের প্রতি তার টান ছিল প্রবল। সেই টান থেকেই তিনি দেশে ফিরে আসেন। তখন তার সামনে কর্পোরেট জগতে বা বাবার ব্যবসায় যোগ দেয়ার বিশাল সুযোগ ছিল। কিন্তু তিনি বেছে নিলেন শিক্ষকতা এবং রাজনীতির পিচ্ছিল পথ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করার সময় তিনি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।

ববি হাজ্জাজের রাজনীতিতে হাতেখড়ি হয় জাতীয় পার্টির হাত ধরে। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। সুদর্শন, সুবক্তা এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত ববি হাজ্জাজ দ্রুতই মিডিয়ার নজরে চলে আসেন।

অনেকে মনে করেছিলেন, তিনি হবেন জাতীয় পার্টির আধুনিক মুখ। তবে রাজনীতি সবসময় সরল রেখায় চলে না। ২০১৪ সালের নির্বাচনের সময় রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি জাতীয় পার্টি থেকে সরে আসেন।

নিজের রাজনৈতিক দর্শন বাস্তবায়নের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন নিজস্ব দল- জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮,৩৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামীর সমর্থিত ১১ দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬,০৬৭ ভোট। অল্প ব্যবধানের এ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন ববি হাজ্জাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71