বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান নির্মাতা মেহেদী হাসান মুকুল এর জন্মদিনে আবেগঘন বার্তা বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

একাধিক রেকর্ড গড়া ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে উইন্ডিজের বড় জয়

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে একাধিক রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ড গড়া ম্যাচে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়ে ১০৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় উইন্ডিজ।

সোমবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৫৪ রানের রেকর্ড গড়ে ওয়েষ্ট ইন্ডিজ। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের রেকর্ড সর্বোচ্চ স্কোর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে শ্রীলংকা রেকর্ড ২৬০/৬ রান করেছিল। সেই রেকর্ড ১৯ বছর পরও অক্ষত আছে।

আজ ওয়েষ্ট ইন্ডিজের হয়ে সিমরন হিতমায়ার মাত্র ৩৪ বলে ৭টি চার আর ৭টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৫ রান করেন। তার ৮০তম টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ রানের স্কোর।

৩৫ বলে ৪টি চার আর সমান ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন রোভম্যান পাওয়েল। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে শেরেফানি রাদারফোর্ড মাত্র ১৩ বলে তিন চার আর দুই ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন।

রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৭.৪ ওভারে ১৪৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ব্র্যাড ইভান্স। ২৮ রান করেন ডিয়ন মায়ার্স। ওয়েষ্ট ইন্ডিজের হয়ে ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন গুদাকেশ মতি। ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নেন আকিল হোসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71