
মনির হোসেন: পলাশবাড়ী উপজেলায় দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত অরজিনা পারভিন চাদনীকে জাতীয় সংসদে দেখতে চান স্থানীয় একাংশের নেতাকর্মী ও সমর্থকেরা। বর্তমানে তিনি জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি, পলাশবাড়ী থানা মহিলা দলের সভাপতি এবং জিসাস গুলশান থানার সভাপতির দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাদের ভাষ্য, রাজনৈতিক অস্থিরতার সময়েও তিনি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। স্থানীয় সূত্র জানায়, কঠিন সময়ে তিনি কর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন এবং দলীয় কর্মসূচি সমন্বয় করেন।
সাম্প্রতিক গণআন্দোলনের সময় তাঁর নেতৃত্বের বিষয়টিও স্থানীয়ভাবে আলোচিত হয়। একাধিক নেতাকর্মী জানান, মাঠপর্যায়ের অভিজ্ঞতা তাঁকে ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষেত্রে এগিয়ে রাখছে।
স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বাদশা বলেন, গাইবান্ধার উন্নয়ন ও সমস্যাগুলো সংসদে তুলে ধরতে তৃণমূল অভিজ্ঞতা জরুরি। সে অভিজ্ঞতা তাঁর আছে।
নিজের অবস্থান সম্পর্কে অরজিনা পারভিন চাদনী জানান, দীর্ঘ রাজনৈতিক সময়ে তিনি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তাঁর ভাষ্য, আমি সব সময় দলীয় নির্দেশনা অনুসরণ করেছি এবং সংগঠনের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছি। দল যেখানেই দায়িত্ব দেবে, সেখানেই কাজ করতে প্রস্তুত আছি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সক্রিয় নেতাদের জাতীয় রাজনীতিতে অন্তর্ভুক্ত করা হলে স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা নীতিনির্ধারণে প্রতিফলিত হওয়ার সুযোগ তৈরি হয়। তবে এ ধরনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলের নীতিনির্ধারকদের উপর নির্ভর করে।