রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
হরমুজ প্রণালীতে মাইন বসানো হচ্ছে। সংগৃহীত ছবি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের তেল ও গ্যাসের বাজারে শঙ্কা দেখা দিয়েছে। এর মাঝেই ট্রাম্প এই গুরুত্বপূর্ণ প্রণালিটি দখল নেওয়ার কথা বলেছেন। তবে ইরান সেখানে শক্ত অবস্থান ধরে রেখেছে।

রয়টার্স জানিয়েছে, ইরান এ পথে জাহাজ চলাচলে বাধা দিতে মাইন পেতে রাখছে।

মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ‘ধ্বংস’ করেছে মার্কিন সেনাবাহিনী। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি প্রণালিতে কোনো মাইন পেতে থাকে, তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১০টি নিষ্ক্রিয় মাইন বসানোর জাহাজ ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছে। গুরুত্বপূর্ণ এই জলপথে ইরান মাইন বসানো শুরু করেছে—এমন প্রতিবেদনের প্রেক্ষিতে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, ‘যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে—যদিও আমাদের কাছে এখনো এমন কোনো তথ্য নেই, তাহলে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক।

তিনি আরও বলেন, তেহরান যদি তা না করে, তাহলে তাদের সামরিক পরিণতির মুখে পড়তে হবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

এদিকে পেন্টাগন বলেছে, তারা ইরানের মাইন বসানোর জাহাজ এবং মাইন সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইতোমধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ইরানের উপকূলঘেঁষা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71