সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

অস্কারের ৯৮তম আসরে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

বিনোদন ডেস্ক
  • প্রকাশ সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
ভারতীয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর ৯৮তম আসরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় এসেছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম।

স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটার-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে পুরস্কার দিতে মঞ্চে উঠে তিনি ফিলিস্তিনের মুক্তির পক্ষে এবং যুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেন। এ সময় তার সঙ্গে মঞ্চে ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে আসেন তারা। তখন বারদেমের পোশাকে ‘নো টু ওয়ার’ (যুদ্ধ নয়) লেখা একটি পিন দেখা যায়।

পুরস্কার ঘোষণার আগে তিনি বলেন, ‘সে নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন’—অর্থাৎ যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন।

তার এই বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে সমর্থন জানান। পরে তারা নরওয়ের চলচ্চিত্র সেন্টিমেন্টাল ভ্যালু-কে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ঘোষণা করেন।

মঞ্চে ওঠার আগেও রেড কার্পেটে দাঁড়িয়ে যুদ্ধবিরোধী অবস্থান তুলে ধরেন বারদেম। সেখানে ফিলিস্তিনের সমর্থনে বিশেষ প্যাচ লাগানো পোশাক পরে তিনি ছবি তোলেন।

অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন)উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সিনেমা কেবল বিনোদন নয়, বরং এটি বিশ্বজুড়ে শৈল্পিক ঐক্য ও আশাবাদের প্রতীক। এবারের আসরে বিশ্বের ৩১টি দেশের চলচ্চিত্র অংশ নেয়।

এদিকে এবারের অস্কারে সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালনাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে পুরস্কার পেয়েছে।

এছাড়া রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’ চারটি এবং গিয়ের্মো দেল তোরো নির্মিত ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তিনটি বিভাগে অস্কার জিতেছে।

অন্যদিকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মাইকেল বি. জর্ডান এবং সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71