সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

অস্কারে সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি

বিনোদন ডেস্ক
  • প্রকাশ সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
অভিনেত্রী জেসি বাকলি ও অভিনেতা মাইকেল বি জর্ডান । ছবি: সংগৃহীত

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর ৯৮তম আসরে সেরা অভিনেতা হয়েছেন মাইকেল বি. জর্ডান এবং সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি।

রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত অ্যাকশন-থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রটি মোট ছয়টি অস্কার জিতে নেয়। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা সম্পাদনা, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য এবং প্রথমবারের মতো চালু হওয়া সেরা কাস্টিং বিভাগ।

পুরস্কার গ্রহণের সময় অ্যান্ডারসন মজা করে বলেন, এর আগে তিনি ১৪ বার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তিনি বলেন, ‘একটি অস্কার পেতে একজনকে অনেক পরিশ্রম করতে হয়, এজন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

এদিকে ‘সিনার্স’ ছবিতে যমজ চরিত্র ‘স্মোক’ ও ‘স্ট্যাক’-এর ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। পুরস্কার গ্রহণের সময় তিনি তার আগে পথ তৈরি করে দেওয়া কৃষ্ণাঙ্গ অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অন্যদিকে ‘হ্যামনেট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি।

এবারের আসরে ‘সিনার্স’ ছবিটিও চারটি পুরস্কার জিতে আলোচনায় আসে। ছবিটির সিনেমাটোগ্রাফার অটাম ডুরাল্ড আরকাপাও অস্কারের ইতিহাসে প্রথম নারী হিসেবে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন।

এ ছাড়া ফ্রাঙ্কেনস্টাইন তিনটি পুরস্কার জিতেছে। আর কে-পপ ডেমন হান্টার্স দুটি পুরস্কার পেয়েছে, যার মধ্যে রয়েছে সেরা মৌলিক গানের অস্কার।

অনুষ্ঠানের একটি অংশ উৎসর্গ করা হয় ২০২৫ সালে প্রয়াত অভিনেতা, লেখক ও নির্মাতাদের স্মরণে। এ সময় অভিনেতা বিলি ক্রিস্টাল প্রখ্যাত অভিনেতা ও পরিচালক রব রেইনার-এর প্রতি আবেগঘন শ্রদ্ধা জানান। গত বছরের ডিসেম্বরে ছুরিকাঘাতে নিহত হন এই খ্যাতিমান নির্মাতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71