সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

পশ্চিমবঙ্গের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল

বিনোদন ডেস্ক
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ টালিপাড়া। ভারতের পশ্চিমবঙ্গের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলার বিনোদন অঙ্গনে। প্রিয় অভিনেতার শেষ স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে তালসারির যে হোটেলে তিনি অবস্থান করছিলেন, সেই ‘৪০০৫’ নম্বর কক্ষটি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

হোটেলের মালিক সৌরভ চৌধুরী জানান, রাহুল অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন এবং খাবারের বিষয়ে ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করতেন।

মৃত্যুর আগেরাহুল তার কাছে খিচুড়ি, বেগুন ভাজা ও আলু সেদ্ধ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি পরের বার এলে মাছ খাওয়ার আবদারও করে রেখেছিলেন এই অভিনেতা।

উল্লেখ্য, রোববার (২৯ মার্চ) তালসারি সৈকতে শুটিং চলাকালে সমুদ্রের পানিতে তলিয়ে যান রাহুল। এরপর সোমবার ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা তার অভিনয় ও লেখনীর মাধ্যমে ভক্তদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।

রাহুলের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, ময়নাতদন্তে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ তথ্য:

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মাত্র ৪৩ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যু ঘিরে শোকের আবহ কাটতে না কাটতেই নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। শোকস্তব্ধ পরিবেশেই তার বাড়ির সামনে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি।

রোববার  (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে পানিতে ডুবে প্রাণ হারান রাহুল। এই ঘটনায় শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনের তারকারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকবার্তা দেন। পাশাপাশি অভিনেতার বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ বিশ্বাস।

জানা গেছে, রাহুলের বিজয়গড়ের বাড়িতে সোমবার থেকে ভিড় জমতে থাকে। তার পরিবারের পাশে দাঁড়াতে সেখানে উপস্থিত হন ইন্ডাস্ট্রির একাধিক তারকা। সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, সৌরভ দাস, দর্শনা বণিক, বিক্রম চট্টোপাধ্যায়সহ অনেকে সেখানে যান।

তবে এই শোকের পরিবেশেই নতুন করে বিতর্ক তৈরি হয় বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে ঘিরে। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই প্রার্থী রাহুলের বাড়িতে পৌঁছাতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, তার সঙ্গে থাকা কিছু কর্মী-সমর্থক বাড়ির সামনে স্লোগান দিতে শুরু করেন।

এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা জানান, এটি শোকের জায়গা- এখানে রাজনৈতিক স্লোগান বা প্রচার গ্রহণযোগ্য নয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিজেপি সমর্থকদের বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়।

এদিকে রাহুলের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ফুসফুসে বালি ঢুকে গিয়েছিল এবং তা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়। চিকিৎসকদের ধারণা, তিনি এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে নিমজ্জিত ছিলেন।

একদিকে শোক, অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা-সব মিলিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে বাড়ছে বিতর্ক। পরিবার ও সহকর্মীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71