রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে পোস্ট করায় শাস্তি হলো নাসিমের

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে করা নিজের এক পোস্টের চড়া মূল্য দিতে হলো পেসার নাসিম শাহকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী অনুষ্ঠানে মরিয়ম এসেছিলেন সম্মানিত অতিথি হিসাবে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তার উপস্থিতি নিয়ে নাসিম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন-‘কেন তাকে লর্ডসের সম্রাজ্ঞীর মতো সম্মান করা হচ্ছে?’

এতেই বাঁধে বিপত্তি। নিঃশর্ত ক্ষমা চেয়েও রেহাই পাননি নাসিম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে ৭২ হাজার ডলার (পাকিস্তানের মুদ্রায় প্রায় দুই কোটি রুপি) জরিমানা করেছে।

নাসিম যদিও ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণ পর ডিলিট করে দাবি করেছিলেন যে, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এমনকি, পিসিবির কারণ দর্শানো নোটিশের জবাবে নিঃশর্ত ক্ষমাও চান দেশের হয়ে ২০ টেস্ট, ৩৪ ওয়ানডে ও ৩৭ টি ২০-তে ১৫২ উইকেট পাওয়া এই পেসার।

কিন্তু তাতে কাজ হয়নি। পিসিবি জানায়, নাসিম কেন্দ্রীয় চুক্তির বেশ কয়েকটি ধারা ভঙ্গ করেছেন। তাই এই কড়া শাস্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71