বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী

‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর নাচের ভিডিও নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক
  • প্রকাশ সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। ছবি- সংগৃহীত

সম্প্রতি, আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর নাচের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটির একপাশে সুরভীর হেঁটে যাওয়া একটি ফুটেজ দেখতে পাওয়া যায় এবং অপরপাশে একজন নারীর নাচের একটি ভিডিও দেখতে পাওয়া যায়।

ফ্যাক্টচেক:

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত নাচের ভিডিওটি তাহরিমা জান্নাত সুরভীর নয়। প্রকৃতপক্ষে, ডায়ানা নামের বিদেশি এক নৃত্যশিল্পীর ভিডিওকে সুরভীর নাচের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত নাচের ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে diana_infinity8 ইউজারনেমের একটি টিকটক অ্যাকাউন্টে ২০২৫ সালের ১৫ মে একই ভিডিওর বর্ধিত সংস্করণ খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটি বিশ্লেষণে, এতে দেখানো নৃত্যশিল্পীর চেহারা স্পষ্টভাবে বোঝা যায়, যার সঙ্গে সুরভীর চেহারার কোনো মিল নেই। ভিডিওতে দৃশ্যমান নৃত্যশিল্পী একজন শ্বেতাঙ্গ নারী।

পরবর্তীতে উক্ত টিকটক অ্যাকাউন্ট পর্যালোচনার মাধ্যমে জানা যায়, ভিডিওতে দেখতে পাওয়া নারীর নাম ডায়ানা। তিনি একজন নৃত্যশিল্পী। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তিনি নৃত্য পরিবেশ করে থাকেন। অ্যাকাউন্টটিতে নাচের বুকিংয়ের জন্য একটি নাম্বারও দেওয়া রয়েছে এমনটি লক্ষ্য করা যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত নাচের ভিডিওটি আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর নয়।

সুতরাং, বিদেশি নৃত্যশিল্পীর ভিডিওকে আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর নাচের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71