শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

নিউজিল্যান্ড সিরিজে কি ফিরবেন সাকিব আল হাসান? মুখ খুললেন বিসিবি বস আমিনুল

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে দলে ফেরাতে ইচ্ছা প্রকাশ করেছিল বিসিবি। তবে নানা গুঞ্জনের পর পাকিস্তান সিরিজে খেলা হয়নি তার।

এরপর দুয়ারে নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজেও কি তার খেলার সম্ভাবনা আছে? সাকিবের ফেরার বিষয়ে আজ আবারও মুখ খুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি আজ পূর্বাচলে ভেন্যু পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সাকিবের বাংলাদেশে আসা এবং বাংলাদেশে আসার পর আমাদের নির্বাচকরা যদি মনে করে সাকিব খেলার জন্য তৈরি, খেলবে। আর আসাটার তো আপনারা জানেন যে এখানে বেশ কিছু অন্যান্য প্রক্রিয়াগত ঝামেলা আছে, সেগুলো তো ক্রিকেট বোর্ডের অধীনে নেই।’

এক সাক্ষাৎকারে সাকিব নিজেও তার ফেরা নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, সে কারণে তিনি খেলাতেই মনোযোগ দিতে চান। তিনি বলেন, ‘যেহেতু এখন দলের কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাচ্ছি। দলীয় কার্যক্রম শুরু হলে রাজনীতিতে ফিরে আসার সুযোগ থাকবে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি জীবনব্যাপী করা যায়, সময় অনেক আছে। কিন্তু ক্রিকেটের সময় সীমিত। তাই আগে ক্রিকেটের দিকে মনোযোগ দিতে চাই। রাজনীতির মাধ্যমে মানুষকে সাহায্য করতে পারলে ভালো লাগে, সেই আশাই এখনো আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71