রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনুষ্ঠিত হলো ‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ‘এখানকার মানুষের এতটা ভালোবাসা পেয়ে আমি আপ্লুত’ গুলশানের চামেলী সিনেমার মহরত অনুষ্ঠানে পাখি খ্যাত মধুমিতা সরকার রাষ্ট্রপতি নির্বাচন: অতীতের তিক্ত অভিজ্ঞতায় বিএনপি এবার ভিন্ন পথে চন্দনপুরা মসজিদ স্থাপত্যশৈলীতে নির্মিত চট্টগ্রামের অতি প্রাচীন সৌন্দর্য ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম পরিসংখ্যানবিদ ও শ্রেষ্ঠ দাবাড়ু, সাহিত্যিক ও গবেষক কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত কুতুব শাহ মসজিদ দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠানে কমানো হচ্ছে সাপ্তাহিক ছুটি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় করোনাকালের মতো আবারও অনলাইন ক্লাশ ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে, অনলাইনের সঙ্গে এবার অফলাইন ক্লাশের মিশেলে সমন্বিত এক পদ্ধতি (ব্লেন্ডেড) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একযোগে সব স্কুলে নয়; বরং সক্ষমতা বিবেচনায় নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে পরীক্ষামূলকভাবে এ যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেইসঙ্গে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক এই ব্লেন্ডেড পদ্ধতি শুরু হবে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাশ হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে ও তিনদিন সশরীরে ক্লাশ হবে।

মন্ত্রী বলেন, শনি, সোম ও বুধবার সশরীরে ক্লাশ হবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাশ হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ক্লাশ নেবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করতে সক্ষম, সেখানেই তা চালু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71