বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষমতার পালাবদলে বদলে গেল পরিচয়, রিকশা বশির এখন বিএনপিতে ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ওসিকে বদলি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা

স্বামী যেতে না পারলেও সংসদে যাচ্ছেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
সাবিকুন্নাহার মুন্নী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান। তিনি পরাজিত হলেও সংরক্ষিত নারী আসনে জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলু পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ৮৭৬ ভোট।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া সাবিকুন্নাহার মুন্নী বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এমপি প্রার্থী মতিউর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী।

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন। পরবর্তীতে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি নির্বাচিত হন। পরে দলটির মানবাধিকার ও আইনি সুরক্ষা কেন্দ্র (মাসুক)-এর নির্বাহী পরিচালক হন। এখানেই শেষ নয়। তিনি ল’ইয়ার্স কাউন্সিল (মহিলা শাখা)-এর সেক্রেটারি, লিগ্যাল এইড বাংলাদেশের নির্বাহী সদস্য এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ময়মনসিংহ জেলা জামায়াতের নীতিনির্ধারক পর্যায়ের নেতাকর্মীদের দাবি, বিগত আওয়ামী লীগ শাসনামলে দলের দুর্দিনে বিশেষ অবদান রাখায় জামায়াতের মনোনয়ন বোর্ড অ্যাডভোকেট মুন্নীতে আস্থা রেখেছেন এবং তাকে মনোনীত করেছেন।

স্ত্রীর মনোনয়ন পাওয়া প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান জানান, বাংলাদেশ জামায়াত ইসলাম প্রার্থীর পরিচয় দেখে মনোনয়ন দেয় না। জামায়াত সবসময়ই ত‍্যাগী ও যোগ্যতা সম্পন্নদের মূল‍্যায়ন করে। এবারও তার ব‍্যতিক্রম হয়নি। দল তাকে (মুন্নী) পরিশ্রমী, ত‍্যাগী ও যোগ্যতা সম্পন্ন মনে করেছেন বলেই মনোনীত করেছেন।

সাবিকুন্নাহার মুন্নী বলেন, দল আমার ওপর আস্থা রেখেই আমাকে মনোনীত করেছে। আল্লাহ চাইলে, সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্য হয়ে এদেশের অবহেলিত নারী সমাজকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের জন‍্য নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71