বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ওসিকে বদলি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন

‘ইরান ভেনেজুয়েলা নয়’: মোহাম্মদ জাফর আসাদি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি। ছবি: সংগৃহীত

ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন।  বলেছেন, ‘আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি—এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।’ খবর তেহরান টাইমসের।

চলমান মধ্যপ্রাচ্য সংকটে এই কৌশলগত জলপথকে ঘিরে উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় প্রভাব ফেলছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়, ফলে এখানকার অস্থিরতা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে ।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল। এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই।’

জেনারেল আসাদি অভিযোগ করেন, ‘শত্রুপক্ষ হরমুজ প্রণালিতে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তবে তা সফল হবে না।’

তিনি বলেন, মার্কিন নেতাদের ‘দাদাগিরি’ আচরণ আমেরিকার জনগণের জন্য লজ্জাজনক এবং আঞ্চলিক বিষয়গুলো ‘সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন’।

ওয়াশিংটনের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সম্পদ—বিশেষ করে তেল—নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়।

তার ভাষায়, ‘আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি—এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।’

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান ও তার জনগণ এমন যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71