শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত কুতুব শাহ মসজিদ দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি

বিধানসভা নির্বাচনে সেই ধর্ষণকাণ্ড চিকিৎসক আরজি কর এর মা ইতিহাস গড়লেন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
আরজি কর এর মা রত্না দেবনাথ। ছবি- সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পেয়ে ইতিহাস গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের মতো চমক দেখিয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে আরজি করেরন ধর্ষণ ও মৃত্যুর শিকার চিকিৎসকের মা রত্না দেবনাথ।  ২৮ হাজার ৮৩৬ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি।

আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ভুক্তভোগীর মা, পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন। ৮৭ হাজার ৯৭৭ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, এই জয় পানিহাটির মানুষের জয়। এই জয় আমার মেয়ের ন্যায়ের লড়াইকেও এগিয়ে নেবে। আমি নিশ্চিত, একদিন ন্যায়বিচার পাওয়া যাবে।

এক বিজেপি কর্মী বলেন, যারা তার সঙ্গে খারাপ আচরণ করেছে, তিনি তাদের যথাযথ জবাব দিয়েছেন। তিনি তার কন্যাকে, একজন প্রতিভাবান চিকিৎসককে, কর্মস্থলে হারিয়েছেন, এটাই চূড়ান্ত সত্য। আর পানিহাটির ভোটাররা তৃণমূল কংগ্রেসকে সঠিক জবাব দিয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে এক নৃশংস ঘটনা। হাসপাতালের ভেতরে এক নারী ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়। বিচারের দাবিতে ভারতজুড়ে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ডাক্তার-নার্সরা। হাসপাতালটির নিরাপত্তারক্ষীসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71