সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ প্রতিযোগিতার দায়িত্ব পেল ইমেকার্স বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : বুধবার, ৬ মে, ২০২৬

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারকন্টিনেন্টাল’র বাংলাদেশে জাতীয় পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছে ইমেকার্স বাংলাদেশ। এই দায়িত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন থেকে বাংলাদেশে প্রতিযোগিতাটির অফিসিয়াল কার্যক্রম, প্রতিযোগী নির্বাচন এবং আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের পুরো প্রক্রিয়া পরিচালনা করবে।

‘মিস ইন্টারকন্টিনেন্টাল অর্গানাইজেশন’-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইমেকার্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম আশরাফকে বাংলাদেশ শাখার জাতীয় পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সৌন্দর্য আসর হিসেবে পরিচিত। এবারের আসর হবে প্রতিযোগিতাটির ৫৩তম আয়োজন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকেও নির্বাচিত প্রতিযোগী আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবেন।

ইমেকার্স বাংলাদেশ এর আগে দেশের ইভেন্ট ও এন্টারটেইনমেন্ট খাতে একাধিক বড় আয়োজন সম্পন্ন করেছে। এর মধ্যে রয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এবং নেহা কাক্কর-এর ঢাকা কনসার্ট, পাশাপাশি নেপালে ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘কনসার্ট ফর নেপাল’ আয়োজন।

এ বিষয়ে ইমেকার্স বাংলাদেশের জাতীয় পরিচালক নাঈম আশরাফ বলেন, আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে একটি রিয়েলিটি শো আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ’ নির্বাচন করা হবে।

তিনি বলেন, এই প্ল্যাটফর্ম তরুণীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও প্রতিভাকে তুলে ধরতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71