শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে জাতিসংঘে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, এক রাতেই আটক ৬২৪ ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সিলেটে বিএডিসির মেগা প্রকল্পে বদলাচ্ছে ১৭ হাজার হেক্টরের কৃষি ও হাওরের অর্থনীতি ক্ষমতার পালাবদলে বদলে গেল পরিচয়, রিকশা বশির এখন বিএনপিতে ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ওসিকে বদলি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গুলশান সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ শেষে মঞ্চ মাতালেন সাবিনা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : রবিবার, ১০ মে, ২০২৬
রাজধানীর শেরাটন হোটেলে গুলশান সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ। ছবি- সংগৃহীত

গুলশান সোসাইটির নতুন কমিটির শপথ ঘিরে হয়ে গেল জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা। রাজধানীর শেরাটন হোটেলে শনিবার সন্ধ্যায় এ আসর মাতিয়ে তোলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠান শুরু হলেও সাবিনা ইয়াসমিন মঞ্চে ওঠেন রাত সাড়ে ৯টায়। ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ থেকে শুরু করে একে একে গেয়ে শোনান ‘আমি রজনীগন্ধা ফুলের মতো, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘চিঠি দিও’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘ওগো বন্ধু কাছে থেকো’ এবং ‘শুধু গান গেয়ে পরিচয়সহ’ অনেক গান।

এর আগে সন্ধ্যায় সংগীতশিল্পী সাব্বির জামান পাঁচটি গান করেন।

অনুষ্ঠানে গুলশান সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটির আনুষ্ঠানিক পরিচিতিপর্ব হয়। পরপর দুইবার বিজয়ী সভাপতি ওমর সাদাত নতুন কমিটির নেতৃত্বকে পরিচয় করিয়ে দেন। এরপর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির মেয়াদকালের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের বিবরণও তুলে ধরা হয়।

শপথ শেষে নবনির্বাচিত কমিটির আগামী দুই বছরের কর্মপরিকল্পনা তুলে ধরে সাদাত বলেন, ‘গুলশানকে একটি আধুনিক ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে বর্তমানে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। এই টাস্কফোর্সে গুলশানের পাশাপাশি বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটিও যুক্ত রয়েছে।’

‘রাজউক ও ডিএনসিসির সহায়তায় এলাকার দখলবাজি ও ডাম্পিং সমস্যার সমাধান করে গুলশানকে একটি আন্তর্জাতিক মানের বাসযোগ্য এলাকায় রূপান্তর করাই এই নতুন পরিষদের মূল লক্ষ্য।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71