শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের প্রথম পরিসংখ্যানবিদ ও শ্রেষ্ঠ দাবাড়ু, সাহিত্যিক ও গবেষক কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত কুতুব শাহ মসজিদ দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব শহর’

ঢাকা মহানগর উওর যুবদল এর নব নেতৃত্বে আসতে পারেন যারা

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিসহ ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্ভাব্য পুনর্গঠনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব আসার সম্ভাবনায় তৃণমূল পর্যায়ে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি সম্ভাব্য পদপ্রত্যাশীদের মধ্যেও চলছে নানামুখী হিসাব-নিকাশ।

দলীয় একাধিক সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতাকে সামনে রেখে নতুন-পুরোনো নেতৃত্বের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের বিষয়ে দলটির শীর্ষ পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে বিগত সময়ের সরকারবিরোধী আন্দোলনে যারা মাঠে সক্রিয় ছিলেন এবং সাংগঠনিক কার্যক্রম সচল রেখেছেন, তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্রগুলো বলছে, এবার এমন নেতাদের মূল্যায়ন করা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন এবং সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। রাজপথের আন্দোলনে সক্রিয় উপস্থিতি ও দলীয় কর্মসূচিতে ধারাবাহিক সম্পৃক্ততার কারণে কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচনায় এসেছে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি পদে আলোচনায় থাকা নেতাদের মধ্যে অন্যতম মিজানুর রহমান রাজ। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এবং উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের সক্রিয়তার কারণে তাকে গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া বর্তমান যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু এবং মনিরুল ইসলাম স্বপন-এর নামও সভাপতি পদে আলোচনার শীর্ষে রয়েছে। সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে তাদের সক্রিয় উপস্থিতি এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তাদের আলোচনায় এগিয়ে রেখেছে বলে জানা গেছে।

একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম এবং নেতা শিমুল-এর নামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে এসেছে।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাজ রুবেল-কে নিয়ে। ছাত্রদল রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক সক্ষমতার কারণে তাকে গুরুত্বপূর্ণ অবস্থানে দেখা হচ্ছে।

দলীয় সূত্র আরও জানায়, আন্দোলন-সংগ্রামের সময়কার ভূমিকা বিবেচনায় বর্তমান সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল, সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল— যিনি ৬ মাস ১৮ দিন গুম ছিলেন বলে দলীয় নেতারা দাবি করেন— তাদের নামও গুরুত্বের সঙ্গে আলোচনায় রয়েছে।

এছাড়া উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল হক হিমেল, আইয়ুব আলী এবং যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ-এর নামও সম্ভাব্য কমিটি ঘিরে আলোচনায় রয়েছে।

তবে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, সাংগঠনিক গতি বাড়াতে এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে খুব শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71