বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। চলতি সিরিজেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।

সিলেটে চলমান টেস্টে জয় পেলে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা টেস্টে বাংলাদেশ জয় পায় ১০৪ রানে। সিলেট টেস্টেও জয়ের অপেক্ষায় নাজুমল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ। পঞ্চম দিনে অপেক্ষা করছে রোমাঞ্চ। শেষ দিনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩ উইকেট। পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।

৭১ রানে অপরাজিত আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তার পক্ষে টেলেন্ডার তিন ব্যাটসম্যান সাজিদ খান, খুররম শেহজাদ ও মোহাম্মদ আব্বাসকে নিয়ে পরাজয়ের এড়ানোর লড়াই করা সত্যিই কারেই অসম্ভব। কারণ বোলারদের নিয়ে সারাদিন উইকেটে থেকে ৯০ ওভার প্রতিরোধ করার অবিশ্বাস্য ব্যাপার। তাই বলতে পারেন বাংলাদেশ জয়ের অপেক্ষায়।

৪র্থ দিন শেষে বাংলাদেশের স্কোরঃ ২৭৮/১০ (লিটন-১২৬, খুররম-৪/৮১) ও ৩৯০/১০ (মুশফিক-১৩৭, খুররম-৪/৮৬)

পাকিস্তান স্কোরঃ ২৩২/১০ (বাবর-৬৮, নাহিদ-৩/৬০, তাইজুল-৩/৬৭) ও ৩১৬/৭ (রিজোয়ান-৭৫*, শান মাসুদ-৭১, সালমান আগা-৭১, তাইজুল-৪/১১৩)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71