বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান নির্মাতা মেহেদী হাসান মুকুল এর জন্মদিনে আবেগঘন বার্তা বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

চুক্তির জন্য মরিয়া ইরান, ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ সময় : বুধবার, ২০ মে, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

দুই থেকে তিনদিনের মধ্যে ইরান চুক্তিতে না পৌঁছালে দেশটিতে পুনরায় হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর হোয়াইট হাউজে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প দাবি করেন, চুক্তির জন্য মরিয়া ইরান। একারণে শিগগিরই ইরান সংঘাত শেষ হবে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানে পুনরায় যুদ্ধ শুরুর জন্য প্রস্তুত পেন্টাগন। তবে আরাঘচির দাবি, পুনরায় সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য চমক অপেক্ষা করছে। পাশাপাশি দেশটির আরও যুদ্ধবিমান ধ্বংসের আগাম হুমকি দেন তিনি।

তবে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে স্থবিরতার মাঝেই স্বস্তির বার্তা দিল মস্কো। দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনার ক্ষেত্র সহজ করতে রাশিয়া প্রস্তুত বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আর গেল ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার মোটিভ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল নিউইয়র্ক টাইমস।

গণমাধ্যমটি চলছে, ইসলামি প্রজাতন্ত্রকে হটিয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহনাদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ওয়াশিংটন-তেলআবিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71