বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে জাতিসংঘে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, এক রাতেই আটক ৬২৪ ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সিলেটে বিএডিসির মেগা প্রকল্পে বদলাচ্ছে ১৭ হাজার হেক্টরের কৃষি ও হাওরের অর্থনীতি ক্ষমতার পালাবদলে বদলে গেল পরিচয়, রিকশা বশির এখন বিএনপিতে ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ওসিকে বদলি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ থেকে টানা ৭ দিনের ছুটি শুরু এবং পাচ্ছেন না যারা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। ‌সরকারি চাকরিজীবীরা আগামী ৩১ মে পর্যন্ত এই ছুটি কাটাবেন। ১ জুন থেকে খুলবে সরকারি অফিস।

ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা এবং এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এরপর গত ২৪ মে সাতদিন ছুটি ও দুদিন অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঈদের টানা ছুটি শুরু সোমবার, পাচ্ছেন না যারা:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে উৎসবের এই দীর্ঘ অবকাশেও সবার ছুটি মিলছে না। যখন কোটি কোটি মানুষ স্বজনদের টানে বাড়ি ফিরছেন, তখন নাগরিক জীবন সচল আর নিরাপদ রাখতে কর্মস্থলেই নির্ঘুম দায়িত্ব পালন করবেন লাখো মানুষ।

প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবা হিসেবে গণ্য বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহে নিয়োজিত কর্মীরা এই ছুটির সুবিধা পাবেন না। এ ছাড়া ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরাও কর্মস্থলে উপস্থিত থাকবেন।

বন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে এ-সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত কর্মী ও যানবাহনগুলোকেও ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।

ঈদের ছুটির সময়ে দেশের সব হাসপাতাল ও জরুরি সেবা কার্যক্রম সচল থাকবে। ফলে এ সেবার সঙ্গে যুক্ত কর্মী, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা ছুটিতে যেতে পারছেন না। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন এবং এর কর্মীরাও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানিয়েছে, জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্য অফিসগুলোও এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে। এ ছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যাংকিং খাত: ঈদের ছুটির সময়ে গ্রাহকদের লেনদেন ও এটিএম বুথসহ অন্যান্য সেবা সচল রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

আদালত: বিচারিক কার্যক্রম যেন স্থবির হয়ে না পড়ে, সে জন্য সুপ্রিম কোর্ট থেকে আলাদা নির্দেশনা প্রদান করা হবে।

বেসরকারি শিল্প ও কলকারখানা: তৈরি পোশাক খাতসহ বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, এবারের ঈদের ছুটি সমন্বয়ের জন্য একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত টানা সাত দিন সরকারি অফিস বন্ধ থাকলেও এর বিনিময়ে গত ২৩ মে (শনিবার) এবং আজ ২৪ মে (রোববার) দেশের সব সরকারি অফিসে নিয়মিত অফিস খোলা রাখা হয়েছে। ফলে আজ অফিস ছুটির পর থেকেই মূলত দেশজুড়ে আনুষ্ঠানিক ঈদের ছুটি শুরু হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71