বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান

ঈদে প্রেক্ষাগৃহে আসছে আশরাফ কিটুর ‘পিনিক’

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: ২০২৪ সালের নভেম্বরে কক্সবাজার ও রামুতে দৃশ্য ধারণ দিয়ে শুরু হয়েছিল সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার ‘পিনিক’ সিনেমার শুটিং। এরপর কয়েক দফায় দৃশ্য ধারণ করে গত বছর সিনেমাটির কাজ শেষ হয়। এরপর বেশ কয়েকবার মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে পিছিয়ে যায় জাহিদ জুয়েল পরিচালিত এবং আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমাটি। সর্বশেষ গত রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ যায়। অবশেষে কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুটিংয়ের মাঝপথে সিনেমার নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছিল। এরপর বুবলীর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। ‘পিনিক’ সিনেমাতে শবনম বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। মাতৃত্বকালীন ছুটিত থাকার কারণে সিনেমার প্রচারণায় নেই বুবলী। যদিও মা হওয়ার খবরে শুরু থেকেই মুখে কুলুপ এঁটেছেন এই অভিনেত্রী।

সিনেমার নির্মাতা জাহিদ জুয়েল জানিয়েছেন, ‘পিনিকের’ গল্পে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই রেখেছেন তিনি। অল্প কথায় পিনিককে মিস্ট্রি এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমা বলেছেন তিনি।

আদর আজাদ বলেন, দারুণ এক ঘোরের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। প্রতিটি চরিত্র একটা ঘোরের মধ্যে থাকবে। এ কারণেই সিনেমার নাম দেওয়া হয়েছে পিনিক। কক্সবাজার ও রামুর যেসব এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে, সেখানকার দৃশ্যগুলো আগে কেউ দেখেনি। এ কারণে এসব জায়গা শুটিং লোকেশন হিসেবে ব্যবহার করা হয়েছে। আশা করছি, দর্শক সিনেমাটি উপভোগ করবেন।

সিনেমাটিতে যুক্ত হয়ে নিজের চরিত্র নিয়ে বুবলী বলেছিলেন, অনেকদিন ধরেই চাচ্ছিলাম এমন চরিত্রে অভিনয় করতে যা দেখে দর্শক চমকে উঠবে। পিনিকে আমার চরিত্র ঠিক এমনই।

আদর আজাদ ও শবনম বুবলী ছাড়া এই সিনেমার অন্য অভিনয়শিল্পীরা হলেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, আশরাফ কিটু, এল আর খান সীমান্ত, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, সানজীদ রহমান খান, নাফিস আহমেদ, আফফান মিতুল, জয়ীতা মহলানবীশ প্রমুখ। প্রযোজনা করেছে ইউরো বাংলা। পরিবেশনায় এআর মুভি নেটওয়ার্ক। সহ-প্রযোজনার দায়িত্বে আছে অথবা এন্টারটেইনমেন্ট।

এর আগে আদর-বুবলীকে জুটি হিসেবে ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি সিনেমায় দেখা গেছে। বর্তমানে এই জুটির নির্মিতব্য রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71