শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীক্ষার্থীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ: “গুলশান ডিগ্রি কলেজ” এ হল বাণিজ্যের আড়ালে সক্রিয় প্রভাবশালী চক্র! বিশ্বখ্যাত সায়েন্টিফিক আমেরিকান ‘বিজ্ঞানের উদীয়মান তারকা’ ড. তনিমা তাসনিম অনন্যা আহত হনুমানের ‘রোগী’ সেজে ক্লিনিকে অপেক্ষা, পাংশায় চাঞ্চল্য জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি আব্দুল মুনতাকিম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, মেসিকে পেছনে ফেললেন ইরানের সাথে সমঝোতা চুক্তি স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র বড় তিন দলের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’; সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে মেসির হ্যাট্রিক

মেসিকে নিয়ে সুখবর দিলেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে লিওনেল মেসির মাঠে নামা একরকম নিশ্চিতই। এমনকি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও দেখা যেতে পারে তাকে। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে থাকা তারকাকে নিয়ে স্বস্তির খবরই দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপের আগে ইন্টার মায়ামির শেষ ম্যাচে গত ২৪ মে ৭৩তম মিনিটে মাঠ ছেড়ে যান মেসি। একটি ফ্রি কিক নেওয়ার পর তিনি বাঁ উরুর পেশি হাত দিয়ে চেপে ধরেন। পরের কিছুটা সময় তিনি ঠিকমতো দৌড়াতে পারছিলেন না। এক পর্যায়ে বদলির ইশারা করেন এবং মাঠ থেকে উঠে যান।

মায়ামি পরে বিবৃতিতে জানিয়েছিল, “তার বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে পেশিতে ক্লান্তিজনিত সমস্যা দেখা দিয়েছে। তিনি কবে শারীরিক কার্যক্রমে ফিরতে পারবেন, তা নির্ভর করবে তার চিকিৎসাগত ও শারীরিক অগ্রগতির ওপর।”

“লিও ভালো আছে। (শুক্রবার অনুশীলনের) একটি অংশে সে দলের সঙ্গে অনুশীলন করেছে, যা গুরুত্বপূর্ণ। এটির মানে পুরোপুরি আলাদা অনুশীলন করছে না। সে উন্নতি করছে।”

“হয়তো প্রীতি ম্যাচগুলোর অংশ হতে পারে সে। এই দুটি প্রীতি ম্যাচে কিছু সময় খেলার সুযোগ পেতে পারে। আমরা দেখব সেটা (শনিবারের) ম্যাচটিতে হয়, নাকি তার পরেরটিতে। তবে সে এখন অনেক ভালো আছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।”

বাংলাদেশ সময় আগামী ১৭ জুন সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে স্কালোনি-মেসির দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71