শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুহম্মদ মাহবুব উল ইসলাম এর লেখা শেখ জসিম এর কন্ঠে “গাফুরুর রহিম সিফোতে আজিম” শিরোনামে ভক্তিমুলোক গান শীঘ্রই আসছে চট্টলা এক্সপ্রেসে অনিয়মের পাশাপাশি যাত্রী হয়রানির নতুন অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ল্যাপটপ ব্যাগে পাচার হচ্ছে এক্সপোর্ট পণ্য? গার্মেন্টস শিল্পে ‘কিউসি সিন্ডিকেট’ নিয়ে বিস্ফোরক অভিযোগ সাথে শেল্ফি বা ছবি তোলা মানেই আপন লোক নয়: প্রধান মন্ত্রীর একান্ত সচিব অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বারের মতো ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের তিন দেশেই হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী ফুটবল বিশ্বকাপ: প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ সহজ ডট কমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি !

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠান সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এর আগে দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তার বাণীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন, বর্তমানে জাতিসংঘ মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষ করে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ভূমিকা ও দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, যা নারী ক্ষমতায়ন ও দেশের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আন্তর্জাতিক মঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিতে শান্তিরক্ষীদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71