শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুহম্মদ মাহবুব উল ইসলাম এর লেখা শেখ জসিম এর কন্ঠে “গাফুরুর রহিম সিফোতে আজিম” শিরোনামে ভক্তিমুলোক গান শীঘ্রই আসছে চট্টলা এক্সপ্রেসে অনিয়মের পাশাপাশি যাত্রী হয়রানির নতুন অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ল্যাপটপ ব্যাগে পাচার হচ্ছে এক্সপোর্ট পণ্য? গার্মেন্টস শিল্পে ‘কিউসি সিন্ডিকেট’ নিয়ে বিস্ফোরক অভিযোগ সাথে শেল্ফি বা ছবি তোলা মানেই আপন লোক নয়: প্রধান মন্ত্রীর একান্ত সচিব অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বারের মতো ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের তিন দেশেই হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী ফুটবল বিশ্বকাপ: প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ সহজ ডট কমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি !

বেলাবোতে পুলিশের বিশেষ অভিযান: ১৫ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

দুলাল সরকার
  • প্রকাশ সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও মাদক সংক্রান্ত অপরাধে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমানউল্লাহ এর দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মরিচাকান্দি এলাকার মোঃ হোসেন, ধুকুন্দি (নয়াবাগ) এলাকার মোঃ আশরাফুল রহমান শুভ এবং দিঘলদী কান্দাচরভাগবের এলাকার মোঃ মোরশেদ আলম রিপন।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এজাহারভুক্ত চার আসামি মকবুল হোসেন (৪২), টুটুল (২২), মোশারফ হোসেন (৪০) ও আকরাম হোসেন (২৪) কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবনের অপরাধে আটজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন সাব্বির (২২), এবাদত মিয়া (২২), অনিক লাল (২০), রমিম (২০), মেহেদী (২২), খোরশেদ (৩৬), উবায়দুল্লাহ (৩৩) এবং কাউছার (২০)।

ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী ইয়াবা সেবনের অপরাধে অধিকাংশ আসামিকে ১০০ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ১২ মাস থেকে ২০ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অন্যান্য ধারায় কয়েকজনকে ৪০ দিন থেকে ২ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত পরোয়ানাভুক্ত ও এজাহারভুক্ত আসামিদের নরসিংদী সদর আদালতে সোপর্দ করা হয়েছে। আর ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগার নরসিংদীতে প্রেরণ করা হয়েছে।

বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমানউল্লাহ বলেন, মাদক, চুরি, প্রতারণা ও অন্যান্য অপরাধ দমনে বেলাবো থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, বিশেষ করে মাদক কারবারি বা মাদক সেবনের কোন ছাড় হবে না ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71