বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরানের সাথে সমঝোতা চুক্তি স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র বড় তিন দলের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’; সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে মেসির হ্যাট্রিক ছাত্রদলের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ, অপকর্মে জড়ানোর চেষ্টার বিরুদ্ধে সতর্কতা রাজধানী বাড্ডার পিস্তল হেলাল ও ইয়াবা নাঈম এর খুঁটির জোর কোথায়? একনেক সভায় ৭ হাজার কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন পুলিশ সদস্যরা আবু সাঈদকে হত্যা করেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে, হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ডা. জাহেদকে হেনস্তা, ক্ষুব্ধ বাংলাদেশ; ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ: সিরিজ সেরা মোসাদ্দেক

ছাত্রদলের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ, অপকর্মে জড়ানোর চেষ্টার বিরুদ্ধে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম ও পদবি ব্যবহার করে এক ব্যক্তি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, “রাশেদুল ইসলাম রাশেদ” নামের এক ব্যক্তি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। অভিযোগ রয়েছে, তিনি প্রকৃত ছাত্রদল নেতা মোঃ রাশিদুল ইসলাম রাসেলের নাম ও পদবি পরিবর্তন করে নিজের পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, উক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এছাড়া কয়েকজন নারী অভিযোগ করেছেন যে, তিনি তাদের সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মাঠপর্যায়ের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি পদে বর্তমানে দায়িত্ব পালন করছেন মোঃ রাশিদুল ইসলাম রাসেল। সংশ্লিষ্ট নেতাকর্মীদের দাবি, “রাশেদুল ইসলাম রাশেদ” নামে কোনো ব্যক্তি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বর্তমান কমিটিতে নেই।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রতিবেদক একাধিকবার অভিযুক্ত রাশেদুল ইসলাম রাশেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কয়েকজন নেতাও তার সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেন বলে জানা যায়। তবে ফোনকলের জবাব না পাওয়া এবং পাঠানো বার্তারও কোনো উত্তর না পাওয়ার অভিযোগ রয়েছে। ছাত্রদলের নেতাদের দাবি, সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন অভিযুক্তকে সরাসরি দেখা করে বিষয়টি ব্যাখ্যা করার আহ্বান জানালেও তিনি আর কোনো সাড়া দেননি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন বলেন, “রাশেদুল ইসলাম রাশেদ নামে আমাদের কমিটিতে কোনো ব্যক্তি নেই। বিভিন্ন অসাধু চক্র ছাত্রদলের নাম ব্যবহার করে অপকর্ম পরিচালনা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে থাকে। যেকোনো তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “সকল ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে এবং সংগঠনের সুনাম রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে।”

সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যোগাযোগ করলে তার পরিচয় যথাযথভাবে যাচাই করার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71