বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরানের সাথে সমঝোতা চুক্তি স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র বড় তিন দলের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’; সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে মেসির হ্যাট্রিক ছাত্রদলের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ, অপকর্মে জড়ানোর চেষ্টার বিরুদ্ধে সতর্কতা রাজধানী বাড্ডার পিস্তল হেলাল ও ইয়াবা নাঈম এর খুঁটির জোর কোথায়? একনেক সভায় ৭ হাজার কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন পুলিশ সদস্যরা আবু সাঈদকে হত্যা করেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে, হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ডা. জাহেদকে হেনস্তা, ক্ষুব্ধ বাংলাদেশ; ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ: সিরিজ সেরা মোসাদ্দেক

আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে মেসির হ্যাট্রিক

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোলই করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এটি তার প্রথম হ্যাটট্রিক।

ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটে বল জালে পাঠান মেসি। লাউতারো মার্তিনেজের পাস থেকে বল নিয়ে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন তিনি। তবে পাস রিসিভের সময় অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়ে যায়। একইভাবে আলজেরিয়ার উইঙ্গার ফারেস শাইবির একটি গোলও বাতিল হয় অফসাইডে।

১৬ মিনিটে আসল গোলটি পান মেসি। বক্সের বাইরে জোন ১৪তে সামান্য স্পেস পেয়েই শট নেন তিনি। সেই শট সরাসরি আছড়ে পড়ে আলজেরিয়ার জালে। এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

প্রথমার্ধে আলজেরিয়াও পাল্টা চেষ্টা করে। বেনতালেব ও আনিস হাজ মুসা বেশ কয়েকবার আর্জেন্টিনার রক্ষণে চাপ দেন। তবে গোলরক্ষক এমি মার্তিনেজ সব আক্রমণ ঠেকিয়ে দেন। মেসির একটি গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষক জিদান ঠেকালেও ফিরতি বলে গোল করেন মেসি। ব্যবধান হয় ২-০। এরপর ৭৮ মিনিটের আগে বক্সের ভেতরে বল পেয়ে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে তৃতীয় গোলটি করেন মেসি। সেই সঙ্গে পূর্ণ হয় তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

৭৮ মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। পরের ম্যাচের কথা মাথায় রেখে তাকে বিশ্রাম দেওয়া হয়। তার জায়গায় মাঠে আসেন নিকো পাজ, যাকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে দেখছেন। বাকি সময় ৩-০ ব্যবধান ধরে রাখে আর্জেন্টিনা।

এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার হয়ে মেসির ২০০তম ম্যাচ। বিশ্বকাপে এটি তার ২৭তম ম্যাচ, যা এখন পর্যন্ত যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। মেসির এমন মাইলফলকের দিনে শিরোপা ধরে রাখার মিশনটা দুর্দান্তভাবে শুরু করল আর্জেন্টিনা।

 ১৭ জুন ২০২৬, ০৭:০৬ এএম

৪-৪-২ ছকে খেলছে আর্জেন্টিনা

কাগজে কলমে ফরমেশনটা ৪-৩-৩। তবে বল পায়ে থিয়াগো আলমাদাকে দেখা যাচ্ছে খানিকটা নিচেই। ওপরে লিওনেল মেসির সঙ্গে বামে আছেন লাউতারো মার্তিনেজ। ফলে ছকটা হয়ে যাচ্ছে ৪-৪-২। মূলত রক্ষণকে শক্তপোক্ত করতেই এই কৌশল কোচ লিওনেল স্কালোনির।

 ১৭ জুন ২০২৬, ০৭:০৭ এএম

আর্জেন্টিনার প্রথম লক্ষ্যে শট মার্তিনেজের

থিয়াগো আলমাদার ক্রসে মাথা ছুঁইয়েছিলেন লাউতারো মার্তিনেজ। তার হেডার ছিল লক্ষ্যে, সেটা সহজেই অবশ্য ঠেকিয়েছে আলজেরিয়া।

 ১৭ জুন ২০২৬, ০৭:০৯ এএম

অফসাইডে মেসির গোল বাতিল

অফসাইডে মেসির গোল বাতিল

৪ মিনিটে বল জালে জড়িয়েছিল আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের পাস থেকে বল পেয়ে আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদানকে ধোঁকা দিয়ে বল জালে পাঠান লিওনেল মেসি। তবে এরপরই লাইন্সম্যান পতাকা তুলে দেন। কারণ পাস রিসিভ করার সময় অফসাইডে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। গোল পেল না আর্জেন্টিনা।

 ১৭ জুন ২০২৬, ০৭:১৬ এএম

রক্ষণভাগে নেমে খেলছেন মেসি!

মেসি এখন বুঝি ‘ডিপে’ খেলছেন! তবে সেটা একটা ফ্রি কিক থেকে অবশ্য। বক্সের একটু দূরে ফ্রি কিক পেয়েছিল আলজেরিয়া। সেটা টাচলাইনের কাছ থেকে ক্লিয়ার করলেন ‘ডিফেন্ডার’ মেসি। খানিকটা অদ্ভুত, তবে এটাই বাস্তব!

 ১৭ জুন ২০২৬, ০৭:১২ এএম

এবার আলজেরিয়ার গোল বাতিল অফসাইডে

এবার আলজেরিয়ার গোল বাতিল অফসাইডে

আর্জেন্টিনাকে চমকেই দিয়েছিল আলজেরিয়া। বক্সের বাম পাশে বল পেয়ে তা জালে জড়িয়েছিলেন দলটির উইঙ্গার ফারেস শাইবি। তবে সেটাও গোলে রূপ পেল না অফসাইডের কাটায়!

 ১৭ জুন ২০২৬, ০৭:২১ এএম

১৬ মিনিটে দুর্দান্ত গোল মেসির, এগিয়ে গেল আর্জেন্টিনা

১৬ মিনিটে দুর্দান্ত গোল মেসির, এগিয়ে গেল আর্জেন্টিনা

দুর্দান্ত! এর বাইরে আপনি কিইবা বলতে পারেন?

বক্সের বাইরে জোন ১৪তে মেসি একটু স্পেস পেয়েছিলেন। তার বিপদের কারণ হতে তো এটুকুই যথেষ্ট! সেখান থেকে রীতিমতো মিসাইল দাগালেন, সেটা গিয়ে আছড়ে পড়ল আলজেরিয়ার জালে।

১৬ মিনিটে এগিয়ে গেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 ১৭ জুন ২০২৬, ০৭:৩১ এএম

এগিয়ে থেকে ‘হাইড্রেশন ব্রেকে’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসির গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। সেই গোলের পর আলজেরিয়া খানিকটা মনোবল হারিয়েছে যেন। শুরুর আক্রমণ একটু হলেও থিতিয়ে পড়েছে। ওদিকে আর্জেন্টিনা বল পায়ে দখল বাড়িয়েছে। এগিয়ে থেকেই তাই পানি পান করতে গেল আর্জেন্টিনা।

 ১৭ জুন ২০২৬, ০৭:৩৮ এএম

মেসি ফাউলও করছেন দেখি!

একটা ভুল করে বসেছিলেন লিওনেল মেসি। ৩০ মিনিটে সে ভুল শোধরাতে গিয়ে সঙ্গে সঙ্গেই বল পুনরুদ্ধার করতে গিয়েছিলেন। আর সেটা করতে গিয়েই ফাউল করে বসলেন।

বল পায়ে না থাকলেও বেশ ব্যস্ত থাকছেন মেসি। শুরুর দিকের ওই ক্লিয়ারেন্স, আর এই ফাউলই বলে দিচ্ছে তা।

 ১৭ জুন ২০২৬, ০৭:৪০ এএম

দূরপাল্লার ফ্রি কিক থেকেও গোলের চেষ্টা মেসির

প্রায় ৩৫ গজ দূরে একটা ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে সাধারণত বক্সে ক্রস ফেলতে দেখা যায় আর সবাইকে। তবে মেসি সেখান থেকেই লক্ষ্যবস্তু বানিয়েছিলেন প্রতিপক্ষের জালকে। একটুর জন্য ওপর দিয়ে গেল সে ফ্রি কিক।

 ১৭ জুন ২০২৬, ০৭:৪৪ এএম

আলজেরিয়ার আক্রমণ ঠেকালেন মার্তিনেজ

বাম পাশ থেকে আর্জেন্টিনার বিপদসীমায় উঠে এসেছিল আলজেরিয়া। তবে বেনতালেবের সে শট ঠেকালেন এমি মার্তিনেজ।
১৭ জুন ২০২৬, ০৭:৪৯ এএম

ধীরে ধীরে আক্রমণ গুছাচ্ছে আলজেরিয়াও

এক গোলে পিছিয়ে কিছুক্ষণের জন্য মোমেন্টাম হারিয়ে বসেছিল আলজেরিয়া। তবে সময় গড়াতে সে মোমেন্টাম ধীরে ধীরে ফিরে পাওয়ার চেষ্টায় আছে দলটি। কিছুক্ষণ আগে বেনতালেবের শট এসেছিল। এরপর ৪২ মিনিটে বক্সের বাইরে ফাঁকা পেয়েই শট নিয়েছিলেন ফারেস শাইবি। মেসি যেখান থেকে গোল করেছিলেন, জায়গাটা ছিল প্রায় কাছাকাছিই। তবে সেটা বেরিয়ে গেছে লক্ষ্যের বাইরে দিয়ে।

যোগ করা সময়ে আবার দলটি এসেছে আর্জেন্টাইন রক্ষণে। লিসান্দ্রো মার্তিনেজের ক্লিয়ারে আপাতত বিপদমুক্ত হয়েছে আলবিসেলেস্তেরা।

  ১৭ জুন ২০২৬, ০৭:৫২ এএম

আলজেরিয়ার আরেক আক্রমণ ঠেকালেন মার্তিনেজ

আনিস হাজ মুসা ডান পাশ থেকে রীতিমতো আর্জেন্টিনা রক্ষণকে নাচিয়ে ছেড়েছিলেন। এরপর তার শটটা অবশ্য মানবজটলায় একাধিক ডিফ্লেকশন নিয়ে গিয়ে জমা পড়ল মার্তিনেজের হাতে।

১৭ জুন ২০২৬, ০৭:৫৩ এএম

এগিয়ে থেকেই বিরতিতে আর্জেন্টিনা

লিওনেল মেসির গোলই পার্থক্য গড়ে দিল। প্রথমার্ধে দুই দলই আক্রমণ শানিয়েছে বেশ। তবে মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

১৭ জুন ২০২৬, ০৮:১৬ এএম

‘প্রিয় জায়গা’ থেকে মেসির শট লক্ষ্যভ্রষ্ট

বক্সের বাইরে মেসির প্রিয় জায়গা ধরা হয় ডান পাশের কোণাটাকে। ৫১তম মিনিটে সেখানেই বলটা পেয়েছিলেন, পর্যাপ্ত স্পেসও পেয়েছিলেন। সেখান থেকে অজস্র গোল পেয়েছেন তার ক্যারিয়ারে, বিশ্বকাপেও আছে এক গোল। সেখান থেকে এবার তার নেওয়া শট বেরিয়ে গেল লক্ষ্যের একটু বাইরে দিয়ে।

১৭ জুন ২০২৬, ০৮:২৫ এএম

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

সম্ভবত বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের সবচেয়ে সহজ গোলটা পেলেন লিওনেল মেসি। ম্যাক অ্যালিস্টারের শটটা ঠেকিয়েছিলেন জিদান, তবে ফিরতি সুযোগে মেসির শট আর ঠেকানো হলো না তার। মেসি পেয়ে গেলেন তার দ্বিতীয় গোলের দেখা, আর্জেন্টিনা এগিয়ে গেল ২-০ গোলে।

১৭ জুন ২০২৬, ০৮:২৯ এএম

মেসির হ্যাটট্রিক ঠেকিয়ে দিলেন জিদান

গোলরক্ষক লুকা জিদানকে একা পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। তবে তার দারুণ শটটা দুর্দান্তভাবে ঠেকিয়ে দিয়েছেন আলজেরিয়ান গোলরক্ষক। বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা পেতে পেতেও পাওয়া হলো না মেসির।

 ১৭ জুন ২০২৬, ০৮:৪১ এএম

বিশ্বকাপে প্রথমবারের মতো মেসির হ্যাটট্রিক!

প্রথমবারের মতো বিশ্বকাপে হ্যাটট্রিক করে বসলেন লিওনেল মেসি। বক্সের ভেতরে বলটা পেয়েছিলেন তিনি। সেখান থেকে দুই ডিফেন্ডার, সঙ্গে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ালেন জালে। সঙ্গে ২০২৬ বিশ্বকাপও দেখে ফেলল তার প্রথম হ্যাটট্রিক!

মেসি ৩-০ আলজেরিয়া

১৭ জুন ২০২৬, ০৮:৪৩ এএম

৭৮ মিনিটে উঠে গেলেন মেসি

মেসি উঠে যাচ্ছেন। পরের ম্যাচের জন্য তাকে বিশ্রাম দিচ্ছেন কোচ স্কালোনি। ৭৮ মিনিট শেষে হ্যাটট্রিক নিয়েই ডাগআউটে যাচ্ছেন তিনি। তার জায়গায় আসছেন নিকো পাজ, যাকে ধরা হচ্ছে মেসির উত্তরসূরিই।

৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা

৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা

মেসির ৩ গোলই আর্জেন্টিনার জয়ের পথ গড়ে দিল। মেসি ৭৮ মিনিটে উঠে যাওয়ার পর আলবিসেলেস্তেদের কাজ ছিল সে ব্যবধানটা ধরে রাখা। স্কালোনির শিষ্যরা সেটা ভালোভাবেই ধরে রেখেছে। ম্যাচ শেষ করেছে ৩-০ গোলের জয় নিয়ে।

সূত্রঃ দৈনিক যুগান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71