রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

আহত হনুমানের ‘রোগী’ সেজে ক্লিনিকে অপেক্ষা, পাংশায় চাঞ্চল্য

মোঃ মোসলেম
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
পাংশা হামিদা ক্লিনিকে আহত হনুমান চিকিৎসার জন্য অপেক্ষায়। ছবি- সংগৃহীত

মোঃ মোসলেম, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: বহির্বিশ্বের নানা অদ্ভুত ঘটনার খবর প্রায়ই শোনা যায়। তবে এমন ঘটনা যখন নিজের এলাকাতেই ঘটে, তখন তা মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। রাজবাড়ীর পাংশা উপজেলায় বৃহস্পতিবার (১৮ জুন) ঘটেছে তেমনই এক ব্যতিক্রমী ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ১১টার দিকে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে একটি হনুমান পাংশার একটি বেসরকারি ক্লিনিকে এসে হাজির হয়। আশ্চর্যের বিষয়, ক্লিনিকে উপস্থিত সাধারণ রোগীদের মতোই সে একটি চেয়ারে বসে শান্তভাবে অপেক্ষা করতে থাকে। এ সময় সেখানে উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই ভিড় করে হনুমানটিকে দেখতে থাকেন এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারপাশে শতাধিক মানুষের ভিড় ও কোলাহল থাকলেও হনুমানটি কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করেনি। বরং বিকেল প্রায় ৩টা পর্যন্ত একই স্থানে শান্তভাবে বসে ছিল।

ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সংশ্লিষ্ট প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের নজরে আসে। পরে তারা ঘটনাস্থলে এসে আহত হনুমানটির চিকিৎসার ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় পরিচর্যার উদ্যোগ নেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, বন্য প্রাণীর এমন আচরণ বিরল এবং বিস্ময়কর। মানুষের চিকিৎসাকেন্দ্রে এসে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করা আহত হনুমানটির ঘটনা মানবিকতা ও প্রাণীর প্রতি সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

ভিডিও লিংকঃ

https://youtu.be/vsd0eYOtEGk?si=TGSY5tFqcZRXYyKB

https://www.facebook.com/share/v/1DqwXVD1p8/
https://www.facebook.com/share/v/1MWNGNL7bw/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71