সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স, প্রতিপক্ষ প্যারাগুয়ে

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

বিশ্বকাপে নিজেদের ধারাবাহিক আধিপত্য আরও একবার প্রমাণ করল ফ্রান্স। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করেছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় ফ্রান্স। তবে ভাগ্য যেন তাদের পক্ষে ছিল না। এমবাপের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, দুটি প্রচেষ্টা ফিরে আসে গোলপোস্টে লেগে। এছাড়া আরও কয়েকটি সুযোগ অল্পের জন্য হাতছাড়া হওয়ায় প্রথমার্ধজুড়ে হতাশাই ছিল ফরাসিদের সঙ্গী।

শেষ পর্যন্ত বিরতির ঠিক আগে সেই অপেক্ষার অবসান ঘটে। ৪৫তম মিনিটে বক্সের বাঁ দিক থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় দূরের পোস্ট লক্ষ্য করে নিখুঁত শটে গোল করেন এমবাপ্পে। গোল করার পর সম্প্রতি মাকে হারানো কোচ দিদিয়ের দেশমের কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ফ্রান্সের ১-০ গোলের লিড নিয়ে।

সুইডেন কয়েকবার আক্রমণে উঠলেও ফরাসি গোলরক্ষক মাইক মাইগনানকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি।

বিরতির পর ৫৩তম মিনিটে গোল দেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা। দুই গোলে এগিয়ে থেকেও খেলার গতি কমায়নি ফ্রান্স। একের পর এক আক্রমণে দিশেহারা বানিয়ে রাখে সুইডেনের ডিফেন্স লাইন।

৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। এই জোড়া গোলের পর চলতি আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে (৬ গোল) উঠে এসেছেন ফরাসি তারকা। তবে এমবাপ্পের অ্যাসিস্ট দুইটি, যেখানে মেসির শূন্য।

পরে আর কেউই গোলের দেখা না পাওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে প্যারাগুয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71