রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে বাধা পেরিয়ে শেষ আটে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা, ব্রাজিল আর উরুগুয়েকে হারিয়ে চমক দেখিয়েছিল প্যারাগুয়ে। এরপর শেষ বত্রিশে হারিয়েছিল জার্মানিকেও। সেই প্যারাগুয়ে শেষ ষোলোতে ফ্রান্সের সামনেও দেওয়াল তুলে দাঁড়িয়েছিল। তবে শেষমেশ কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিই পার্থক্য গড়ে দিল। ম্যাচে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ২০১৮ সালের চ্যাম্পিয়নরা।

ফিফা র‍্যাংকিংয়ে দুই দলের ব্যবধান ৩৮ ধাপের। তারপরও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ফ্রান্স। যদিও পুরো অর্ধ জুড়ে বেশি আক্রমণ করেছে ফ্রান্সই। প্যারাগুয়ে সেসব আক্রমণ ভালোভাবেই সামলেছে। ম্যাচের মোমেন্টামের হিসাবেও বোঝা যায়, দুটো ছোট সময় বাদে পুরো অর্ধেই দাপট ছিল ফ্রান্সের। তবু গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও একটা পর্যায়ে উত্তেজনা ছড়ায় মাঠে। প্যারাগুয়ে বক্সের সামনে বল নিয়ে এগোনোর সময় এমবাপ্পেকে থামান আন্দ্রেস কিউবাস। এতে কিছুটা বিরক্তি প্রকাশ করেন এমবাপ্পে। তখন তাকে ধাক্কা দেন প্যারাগুয়ের এক মিডফিল্ডার। এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে বিবাদ বেধে যায়। তবে অন্য খেলোয়াড়েরা দ্রুত পরিস্থিতি সামলে নেন।

৬৯ মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। বক্সের ভেতর ফাউলের শিকার হন দেজিরে দুয়ে। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করেন এমবাপ্পে। গোলরক্ষক অরলান্দো গিলকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান তিনি। এই গোলে স্বস্তি ফেরে ফ্রান্স শিবিরে।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট ঠেকিয়ে দেন গিল। এরপর ফিরতি বলেও চেষ্টা করেন এমবাপ্পে, কিন্তু সেটাও ঠেকিয়ে দেন গোলরক্ষক। এই গোলটি হলে লিওনেল মেসির সমান বিশ্বকাপে ২০ গোলের রেকর্ড ছুঁতে পারতেন এমবাপ্পে। তবে সেই সুযোগ এবার হাতছাড়া হলো তার।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ফ্রান্স। সেখানে তাদের অপেক্ষায় আছে মরক্কো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71