মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান নির্মাতা মেহেদী হাসান মুকুল এর জন্মদিনে আবেগঘন বার্তা বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

ব্রাজিলভক্ত রতনের আত্মহত্যার প্রসঙ্গে যা বললেন অভিনেতা অপূর্ব

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি- সংগৃহীত

চলছে বিশ্বকাপের ১৬-এর লড়াই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল হেরেছে নরওয়ের কাছে। এ ঘটনায়  বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল ভক্ত ভেঙে পড়েছেন দলটির পরাজয়ে। বিশ্বজুড়ে থাকা সাধারণ ফুটবলপ্রেমীদের মতো বড় ধাক্কা খেয়েছেন ব্রাজিল সমর্থক বাংলাদেশের ভক্তরাও। তবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রতন (২১) হয়তো একটু বেশিই ভেঙে পড়েছিলেন। কষ্ট আর কটাক্ষ সইতে না পেরে বেছে নিলেন ‘আত্মহত্যা’র পথ। প্রিয় দলের এই অপ্রত্যাশিত বিদায়ের পর নিজেও নিজেকে শেষ করে দিলেন রতন।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। পরিবারের দাবি— প্রিয় দল ব্রাজিলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

এমন খবরে অবাক ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি নিজেও একজন ব্রাজিল সমর্থক। সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে একটি বার্তা দিয়েছেন অভিনেতা। তার ভক্ত-অনুরাগীদের বোঝানোর চেষ্টা করেছেন তিনি— ফুটবল শুধুই একটা খেলা। এটাকে জীবনের চেয়ে বড় করে দেখার কিছু নেই।

সামাজিক মাধ্যম পোস্টে অপূর্ব লিখেছেন— ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সু*সাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধু একটা খেলা।

অপূর্ব আরও বলেন, একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটি আর ফিরে আসে না।

খেলার সঙ্গে স্বাভাবিকভাবেই ট্রল বা কটাক্ষ জড়িত। তবে সেটাও যেন মাত্রাতিরিক্ত না হয় বলে জানিয়েছেন এ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। অপূর্ব বলেন, ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে; কিন্তু অন্য কারও জন্য সেটি মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।

ব্রাজিলের পরাজয়ে কুষ্টিয়ায় সমর্থক রতনের ‘আত্মহত্যা’

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন (২১) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, প্রিয় দল ব্রাজিলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ফুটবল ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর রতন বেশ হতাশ ছিলেন। খেলা শেষে প্রতিপক্ষ দলের সমর্থকদের বিভিন্ন কটাক্ষ ও ট্রলের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দেন।

নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, রাতে খেলা দেখে রতন ঘুমাতে যায়। সকালে দিকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রতন বিবাহিত ছিলেন। তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) আমিরুল ইসলাম জানান, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক। তার দল হেরে যাওয়ায় পরাজয়ের গ্লানি সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে তার পরিবার। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71