বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক পদপ্রার্থী সালেহ আহমদের পক্ষে গণজোয়ার, জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা

গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর পাওয়া গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষে দিনরাত পরিশ্রম করে চলেছেন।

‎শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি জাতীয় দায়িত্ব। গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, রাষ্ট্রনায়ক হিসেবে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ‍্য উত্তরসূরি হিসেবে তিনি দেশ ও দেশের উন্নয়নে জীবন বাজি রেখে কাজ করে চলেছেন।

‎জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।

‎সমাপনী অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল সবুজের আমেজ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য সবুজ টেকসই বাংলাদেশ গড়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71