মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ

হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে, আর্জেন্টিনা কাপ জিতলেই আবার বিয়ে করবেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভক্তদের চমকে দিলেন এ অভিনেত্রী। প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে মজার ছলে দেওয়া একটি ঘোষণা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লিখেছেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

এর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন পরীমনি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফলে পরীমনির সেই মজার ঘোষণাকে ঘিরে ভক্তদের আগ্রহও এখন আরও বেড়েছে। এবার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

পরীমনির ব্যক্তিজীবনে এর আগেও একাধিক বিয়ের খবর প্রকাশ্যে এসেছে।

এর মধ্যে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পরীমনির বিয়ে ও পরবর্তী বিচ্ছেদের বিষয়টি সবচেয়ে প্রকাশ্য। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের জানুয়ারিতে সেই খবর প্রকাশ্যে আসে। পরে তাদের সংসারে পুত্রসন্তানও আসে। ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়।

হ্যারি কেইন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও দলের অন্যতম প্রধান স্ট্রাইকার। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের হারের পর তাকে উদ্দেশ করেই পরীমনির এই মজার মন্তব্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71