সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বেলাবোতে দুই কেজি গাঁজা সহ ১ জন আটক

দুলাল সরকার
  • প্রকাশ সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দুলাল সরকার (বেলাব নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর বেলাবো উপজেলার গাংকূল পাড়ায় সাপ্তাহিক হাটের দিনে মাদক নির্মূল কমিটির তৎপরতায় ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলাবো সদর ইউনিয়নের গাংকূল পাড়ায় এ ঘটনা ঘটে।

মাদক নির্মূল কমিটি সূত্রে জানা গেছে, সাপ্তাহিক হাট চলাকালে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তার ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন কমিটির সদস্যরা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম জুনাইদ এবং বাবার নাম হারুন মিয়া বলে জানান। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন থেকে বেলাবোয় এসেছেন বলে জানান। পরে আটক ব্যক্তিকে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেলাবো মাদক নির্মূল কমিটির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া। এ সময় কমিটির সদস্য মো. স্বপন মিয়া, মোহাম্মদ সাদেক ও মোহাম্মদ মঞ্জিল উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলাবো উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

মাদক নির্মূল কমিটির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বেলাবো, বিশেষ করে বেলাবো সদর ইউনিয়নকে মাদক ও জুয়ামুক্ত রাখতে তারা সর্বদা প্রস্তুত রয়েছেন।

কমিটির সদস্য ও শ্রমিক দলের সভাপতি মো. স্বপন মিয়া বলেন, “যেকোনো মূল্যে আমাদের বেলাবোকে মাদকমুক্ত করেই ছাড়ব, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের মতে, হাট-বাজার ও জনবহুল এলাকায় মাদকবিরোধী তৎপরতা জোরদার করা হলে মাদক কারবার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71