বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক নিরাময়কেন্দ্রের আড়ালে বন্দিশালা; ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন রাজ-রুবেলকে ঘিরে সরব ঢাকা মহানগর উত্তর যুবদলের রাজনীতি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের আজ শেষ দিন অস্ট্রেলিয়ায় ভয়কে জয় করেছে বাংলাদেশ আইনি জটিলতায় শাহরুখ অজয় টাইগার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেক বছর গল্প করার এক অসাধারণ জয় ‘দমন’ সিনেমাতে গান গাইলেন ই এস আভির বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-এর জমকালো উদ্বোধন

সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন

দুলাল সরকার
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

​দুলাল সরকার (বেলাব, নরসিংদী): সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের তীব্র প্রতিবাদ ও জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে নরসিংদীর বেলাবোতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগষ্ট রবিবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সারাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই এই অপরাধগুলো বারবার ঘটছে। সমাজ থেকে এই বরবরতা দূর করতে হলে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সিনিয়র সদস্য রুবি আক্তারের সভাপতিত্বে ও প্রোগ্রাম
এক্সিকিউটিভ আশিষ কুমার শীলের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর,অর্থ সম্পাদক পারভীন আক্তার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শামসুর রহমান কাজল’সহ মহিলা পরিষদের স্থানীয় নেত্রীবৃন্দ, সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মীসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ অংশ নেন। মানবববন্ধন থেকে অবিলম্বে সকল নারী ও শিশু নির্যাতনকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71