শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

দর্শকের ভালোবাসায় অভি’র ‘মানজিল’

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: ভালোবাসা, স্বপ্ন আর সময়ের সঙ্গে বদলে যাওয়া সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটক ‘মানজিল’ মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গত ২৩ আগস্ট কেএম সিনেমাটিক প্ল্যাটফর্মে প্রকাশিত নাটকটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। পাশাপাশি নাটকের পরবর্তী গল্প জানার অপেক্ষায় রয়েছেন অনেকেই।

‘মানজিল’-এর গল্প আবর্তিত হয়েছে নূর ও পরীকে ঘিরে। নূরের জীবনের কাঙ্ক্ষিত গন্তব্য ছিল পরী। ভালোবাসার মানুষটিকে ঘিরেই নিজের স্বপ্ন সাজিয়েছিল সে। কিন্তু শহরে আসার পর পরীর জীবনধারায় আসে পরিবর্তন। সেই পরিবর্তনের প্রভাব পড়ে তাদের সম্পর্কেও। সময়ের সঙ্গে বদলে যেতে থাকে দুজনের স্বপ্ন, চাওয়া-পাওয়া এবং জীবনের লক্ষ্য। একসময় তাদের ‘মানজিল’ও যেন হয়ে ওঠে ভিন্ন। এমনই এক পরিবর্তনশীল সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে নাটকটিতে।

নাটকটির গল্প লিখেছেন রাকিব আহমেদ। নূর ও পরীর চরিত্রে অভিনয় করেছেন শোয়েব শান্ত ও সুমাইয়া অর্পা। নাটকটি পরিচালনা করেছেন এম আই অভি।

মুক্তির পর ‘মানজিল’ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত নাটকটির শিল্পী ও নির্মাণসংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নাটকটির গল্প ও অভিনয় নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন দর্শকরা। বিশেষ করে গল্পের পরবর্তী পরিণতি কী হতে যাচ্ছে, তা জানার আগ্রহই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে।

দর্শকদের এই আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়েই এবার আসছে ‘মানজিল’-এর দ্বিতীয় পর্ব। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই দর্শকদের সামনে নিয়ে আসা হবে নাটকটির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের গল্প যেখানে নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে, সেখান থেকেই ‘মানজিল ২’-এ গল্প কোন দিকে মোড় নেয়- এখন সেটিই দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71