শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পার্লামেন্টে তিনি নতুন বেতন কাঠামোয় মন্ত্রীদের বেতন ৬০ শতাংশেরও বেশি বাড়বে বলে ঘোষণা দেন। এর ফলে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া মন্ত্রীদের তালিকায় সিঙ্গাপুরের নেতাদের অবস্থান আরও শক্ত হবে।

ওং জানান, প্রধানমন্ত্রীর বার্ষিক বেঞ্চমার্ক বেতন ২২ লাখ সিঙ্গাপুর ডলার থেকে বেড়ে ৩৬ লাখ সিঙ্গাপুর ডলার হবে। অর্থাৎ প্রায় ১৪ লাখ সিঙ্গাপুর ডলার বাড়বে।

উপপ্রধানমন্ত্রীর বেঞ্চমার্ক বেতন ১৮ লাখ ৭০ হাজার থেকে বেড়ে ৩০ লাখ ৬০ হাজার সিঙ্গাপুর ডলার হবে। আর মন্ত্রীরা দায়িত্ব ও জ্যেষ্ঠতার ভিত্তিতে বছরে ১৮ লাখ থেকে ২৮ লাখ ৮০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত বেতন পাবেন।

তবে প্রধানমন্ত্রী ওং জানিয়েছেন, তার বর্তমান মেয়াদে বেতন বাড়িয়ে যে অতিরিক্ত অর্থ তিনি পাবেন, তার পুরোটা ‘উপযুক্ত জনকল্যাণমূলক কাজে’ দান করবেন।

সিঙ্গাপুরে রাজনৈতিক নেতাদের উচ্চ বেতন দেওয়ার পক্ষে সরকারের যুক্তি হলো—এর মাধ্যমে মেধাবী ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করা যায় এবং ভালো শাসন নিশ্চিত করা সম্ভব। তবে সাধারণ নাগরিকদের তুলনায় মন্ত্রীদের আয়ের বিশাল পার্থক্যের কারণে বিষয়টি দেশটিতে বেশ সংবেদনশীল।

ওং বলেন, রাজনৈতিক নেতাদের বেতন একটি ‘কঠিন ও আবেগপূর্ণ বিষয়’। অধিকাংশ নাগরিকের আয়ের তুলনায় এই বেতন অনেক বেশি হওয়ায় মানুষ বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করেন—এটি তিনি বুঝতে পারেন।

তবে তার মতে, মূল প্রশ্ন হলো—আগামী কয়েক দশকে দেশকে এগিয়ে নিতে সিঙ্গাপুর প্রয়োজনীয় মানের রাজনৈতিক নেতৃত্ব ধরে রাখতে পারবে কি না।

ওং বলেন, ‘ভালো সরকার নির্ভর করে ভালো নেতৃত্বের ওপর।’

প্রায় ১৫ বছর পর সিঙ্গাপুরে মন্ত্রীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। দেশটি বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর একটি হিসেবে নিয়মিতই বিভিন্ন আন্তর্জাতিক সূচকে স্থান পায়।

প্রধানমন্ত্রী জানান, একটি স্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতেই নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান মন্ত্রী ও অন্যান্য পদধারীদের একবারে নতুন বেতন কাঠামোয় নেওয়া হবে না।

আগামী ১৫ অক্টোবর থেকে তাদের ব্যক্তিগত পরিস্থিতি ও কর্মদক্ষতার ভিত্তিতে সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত এককালীন বেতন সমন্বয় করা হবে। ভবিষ্যতে বেতন পরিবর্তনের ক্ষেত্রেও ব্যক্তির কর্মদক্ষতা ও দায়িত্বের পরিমাণ বিবেচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71