রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি? মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’ সম্মাননা পেলেন সোহেল রানা-সাবিনা ইয়াসমিনসহ গুণীজনরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান

চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: বাংলাদেশ ও চীনের চলচ্চিত্র শিল্পের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং যৌথ প্রযোজনার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চীনের হায়নান প্রদেশের হাইকো শহরে এই আলোচনা হয় বলে চীন থেকে জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক ও বাংলাদেশ – চায়না ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিকদার।

গতকাল  রবিবার  ১৩ সেপ্টেম্বর হায়নান ফিল্ম প্রডিউসার অ্যান্ড আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক জাহাঙ্গীর সিকদার।

বৈঠকে দুই দেশের চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসব আয়োজন এবং যৌথভাবে সিনেমা নির্মাণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, প্রযুক্তি বিনিময়, লোকেশন শুটিং সুবিধা এবং বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়া হয়।

জাহাঙ্গীর সিকদার বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা তুলে ধরে হায়নান অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, দুই দেশের সংস্কৃতি ও গল্পকে একসঙ্গে তুলে ধরতে যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় হায়নান ফিল্ম প্রডিউসার অ্যান্ড আর্টিস্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আমন্ত্রণ গ্রহণ করে জানান, আগামী ডিসেম্বর মাসে তারা বাংলাদেশ সফরে আসবেন। সফরকালে তারা বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি) এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতির সঙ্গে মতবিনিময় করবেন।

তিনি জানান,  এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি চলচ্চিত্রের অবস্থান আরও শক্তিশালী হবে এবং নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71