সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ ও ছিনতাই, নিরাপত্তাহীনতায় যাত্রীরা দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালনের তিরোধান দিবস শুরু আজ কক্সবাজার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ বিরতি কাটিয়ে নতুন সাজে জারা মনি ‘চিরকুট’ নিয়ে বড়পর্দায় শ্যামল-চাঁদনী নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: গার্মেন্টের ঝুট ব্যবসার টাকা, ক্ষমতা ও আধিপত্যের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘কাট-পিস’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর। পূজার উৎসবমুখর সময়ে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

গার্মেন্টের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগতই ‘কাট-পিস’র গল্পের মূল ভিত্তি। এই পরিচিত অথচ চলচ্চিত্রে তুলনামূলকভাবে কম উঠে আসা ব্যবসার জগতকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।

ইফফাত জাহান মম’র পরিচালনা ও প্রযোজনায় নির্মিত ‘কাট-পিস’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক পেপার ফিল্মস। সিনেমাটিতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ আরও অনেকে।

এর আগে ‘কাট-পিস’র পোস্টার প্রকাশ করে নির্মাতারা জানিয়েছিলেন, সিনেমাটি খুব শিগগির প্রেক্ষাগৃহে আসছে। তবে তখন মুক্তির তারিখ জানানো হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো সিনেমাটির মুক্তির তারিখ-১৬ অক্টোবর ২০২৬।

অভিনেত্রী নানজীবা তোরসা এই সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে বলেন, সিনেমার গল্পটি যেহেতু গার্মেন্টের ঝুট ব্যবসাকে ঘিরে আবর্তিত, আর আমি দুই বছর বিজেএমই এর ব্যান্ড এম্বাসেডর ছিলাম, কারণ গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমি কাজ করেছি বাট গার্মেন্টের এই যায়গায় আমার কাজ করা হয় নি। এটা পুরো একটা রিয়েল ঘটনা, রিয়েল স্টোরী, রিয়েল ব্যাক্তি, রিয়েল পলিটিক্স, রিয়েল ডায়নামিকস নিয়ে তৈরী একটা সিনেমা। তাই সবকিছু মিলে আমার কাছে মনে হলে হোয়াই নট?

পূজার উৎসবকে সামনে রেখে প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল-স্ক্রিনেও মুক্তির পরিকল্পনা থাকায় দেশের বিভিন্ন শ্রেণির দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71