শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালনের তিরোধান দিবস শুরু আজ কক্সবাজার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ বিরতি কাটিয়ে নতুন সাজে জারা মনি ‘চিরকুট’ নিয়ে বড়পর্দায় শ্যামল-চাঁদনী নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’ চাঁদপুরের পাটোয়ারী বাজারে বায়নাকৃত সম্পত্তির মালিকানা নিয়ে তীব্র দ্বন্দ্ব বড় পর্দায় ব্যস্ত চাঁদনী শেখ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ

মাসুদ রেজা শিশির
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মাসুদ রেজা শিশির: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে হেয় করতে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে একটি মহল বলে অভিযোগ উঠেছে।

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রামের আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত রয়েছেন। সম্প্রতি সময়ে তাকে জড়িয়ে একাধিক ফেক আইডি ব্যবহার করে এ আই দিয়ে ছবি ফটোশপ করে সামাজিকভাবে হেও প্রতিপূর্ণ করতে মরিয়া হয়ে উঠেছে একটি কুচক্রী মহল।

গতকাল সংবাদ সম্মেলনে পাট্টা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন তার কৃত কর্মের ব্যাখ্যা দিতে গিয়ে প্রকাশ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত আবুল কালাম আজাদকে সন্ত্রাসী ও মাদক কারবাড়ি বলে আখ্যা দিয়েছেন, যা মিথ্যা ও ভিত্তিহীন। আবুল কালাম আজাদ এ সকল বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে সুনামের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করে আসছেন, সম্প্রতি ইউপি সদস্য জাকির হোসেন মোটর সাইকেল চুরির অভিযোগে জনতার হাতে গণপিটুনি খেয়ে জেলে যান, জেল থেকে বের হয়ে গতকাল বুধবার রাজবাড়ী শহরে একটি সংবাদ সম্মেলন করেন, সংবাদ সম্মেলনে তিনি নিজে মবের শিকার বলে উল্লেখ করে বলেন ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সম্মানহানী করা হয়েছে।

সেই সংবাদ সম্মেলনের ব্যানারে আবুল কালাম আজাদের একটি ছবি দিয়ে তাকে সন্ত্রাসী ও মাদককারবাড়ি বলে প্রচার করেছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।

আবুল কালাম আজাদ বলেন আমি দীর্ঘদিন চাকুরীর সুবাদে বাইরে রয়েছি অনেকদিন হয় বাড়ি যাওয়া হয়নি, কেন কি কারণে আমার নাম এভাবে ব্যবহার করছে তা আমার জানা নেই, তবে তিনি বলেন একটি ফেক আইডি দিয়ে বিভিন্ন সময় আমার ও আমার পরিবারের সদস্যদের নগ্ন ছবি বানিয়ে অশ্লীল ক্যাপশন দিয়ে প্রচার করে আসছিল ইউপি সদস্য জাকিরের বড় ছেলে মেহেদী, সে বিষয়টি আমি জানতে পারায় আমার বিরুদ্ধে হীন মানসিকতা নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা। এ বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে জানিয়েছি একই সাথে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরিরত আবুল কালাম আজাদ বলেন সময় সংবাদ নামে একটা ভুয়া আইডির নাম ব্যবহার করে, আমার এবং আমার ফ্যামেলির ছবি খারাপ ভাষা ব্যবহার করে আমাকে হেনস্থা করছে, তা ছারা বর্তমানে সেই আইডিটার নাম অভিমানী মেয়ে নামে চলছে। জাকিরের বড় ছেলে মেহেদী এই আইডিটা ব্যবহার করে,যখন বিষয়টা আমি বুঝতে পারছি তখন ওই ঘটনাকে ধামাচাপা দোয়ার জন্য ওর নিজের,অপকর্ম কে আমার উপর চাপায়া ঐ বিষয় ভিন্ন খাতে দেখানোর চেষ্টা করছে। জাকিরের বিষয়টি স্থানীয় সকলেই জানেন সে মোটরসাইকেল জোড়া চালান পাওয়ার টিলার চোরা চালান মাদ কসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত নিজেকে আড়াল করতে নিয়োগ ফেক আইডি দিয়ে আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালিয়ে যাচ্ছে এ ব্যাপারে আমি সংশ্লিপ্ত দপ্তর সহ সকলের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71