রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করা হয়েছে। 

ফরিদুল আলম ফরিদ: নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সভাপতি হতে স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক নয়; স্নাতক ডিগ্রি থাকলেই এ পদে দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করা যাবে।
রোববার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে ২০২৫ খ্রিষ্টাব্দের ১১ মার্চ জারি করা প্রজ্ঞাপনে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রির পরিবর্তে স্নাতক ডিগ্রি করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71