রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

ভুয়া প্রচারণায় ক্ষুব্ধ প্রযোজক আরশাদ আদনান

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রাজনৈতিক পরিচয় নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান। ভুয়া ফেসবুক পেজ থেকে তাঁকে বিএনপির সংস্কৃতিবিষয়ক কমিটিতে যুক্ত হওয়ার খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ধরনের অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করে আরশাদ আদনান জানিয়েছেন, তিনি রাজনীতির চেয়ে চলচ্চিত্র নিয়েই থাকতে চান। দেশের সিনেমার উন্নয়নে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন আরশাদ আদনান। তাঁর দাবি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সভা শেষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের কিছু ছবি ব্যবহার করে তাঁকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ওই ছবিকে কেন্দ্র করেই বিভিন্ন ভুয়া ফেসবুক পেজে তাঁর বিএনপির সংস্কৃতিবিষয়ক কমিটিতে যোগ দেওয়ার খবর প্রচার করা হয়েছে।

বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়ায় আরশাদ আদনান বলেন, ‘অনেকেই আমাকে নিয়ে অনেক ধরনের মিথ্যাচার করছে। মূলত বিএফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের মিটিং শেষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের ছবি দিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এগুলোতে আমি একদমই কান দিই না। তবে মিথ্যা তথ্য ছড়ানোর আগে আমার সঙ্গে কথা বলে নিলে তাদের জন্য ভালো হতো। আমি তাদের সঠিক তথ্যটি জানাতে পারতাম।’

তিনি আরও বলেন, ‘আমি সিনেমার মানুষ, এটি নিয়েই থাকতে চাই। দেশের সিনেমার উন্নয়নে যা যা করা দরকার, সামর্থ্য অনুযায়ী তাই করে যাব।’

উল্লেখ্য, প্রযোজক হিসেবে আরশাদ আদনান ঢাকাই চলচ্চিত্রে বেশ কয়েকটি আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার মাধ্যমে বড় পরিসরে আলোচনায় আসেন তিনি। দর্শককে প্রেক্ষাগৃহমুখী করার ক্ষেত্রেও সিনেমা দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্তমানে শাকিব খানকে নিয়ে ‘মহব্বত’ সিনেমার কাজ করছেন আরশাদ আদনান। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি এই প্রযোজক, পরিচালক ও নায়কের ত্রয়ীর তৃতীয় কাজ। এর বাইরে ‘নসীব’সহ আরও কয়েকটি সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচারের মধ্যেও চলচ্চিত্রের কাজেই মনোযোগী থাকতে চান এই প্রযোজক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71