সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার এবার একসঙ্গে সালমা-পিয়াল বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর

এবার একসঙ্গে সালমা-পিয়াল

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: সংগীতাঙ্গনের দুই প্রজন্মের দুই শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান ও মৌসুমী আক্তার সালমা প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিলেন ‘রূপকুমারী’ শিরোনামের নতুন একটি দ্বৈত গানে। সম্প্রতি পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়।

ফোক ও আধুনিক রোমান্টিক আবহে নির্মিত এই গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। এতে অভিনয় করেছেন আনজুমান মেহজাবিন ও রুহুল আমিন। জমকালো দৃশ্যায়ন ও বর্ণিল উপস্থাপনায় ভিডিওটি সাজানো হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নাজমুল ইভান।

পিতা হারানোর শোক কাটিয়ে এই গানের মাধ্যমেই নতুন করে কাজে ফিরেছেন সালমা। গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সালমা জানান, অত্যন্ত ভালোবাসা ও যত্ন নিয়ে কাজটি করা হয়েছে এবং এটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে তিনি আশাবাদী।

গানটি প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, সালমা এ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ও গুণী একজন শিল্পী। তার সঙ্গে প্রথমবার দ্বৈত গান করার অভিজ্ঞতা দারুণ। ফোক ও আধুনিকতার মিশেলে তৈরি ‘রূপকুমারী’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের বেশ ভালো সাড়া পাচ্ছি, যা আমাদের অনুপ্রাণিত করছে।

প্রকাশের পর গানটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন সংশ্লিষ্টরা। দুই শিল্পীর কণ্ঠের মেলবন্ধন এবং আধুনিক সংগীতায়োজনের কারণে ‘রূপকুমারী’ ইতোমধ্যে আলোচনায় এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71