মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এআই যুগে অ্যাসেন্ড গ্রুপকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের ‎সুনামগঞ্জের ধনপুরের সন্তান ফকির রায়হান, গানের কথায় তুলে ধরছেন জীবনের প্রেম, বিরহ ও বাস্তবতার গল্প শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে শামা ওবায়েদ যা বললেন দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, ফেরার দিনক্ষণ নির্ধারণ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার এবার একসঙ্গে সালমা-পিয়াল বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল

এআই যুগে অ্যাসেন্ড গ্রুপকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: অ্যাসেন্ড গ্রুপকে (Aasceend Group) আগামীর পথে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) জারিফ আল ওয়াসি। তাঁর জন্মদিন উপলক্ষে গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় জারিফ আল ওয়াসি বলেন, “বর্তমান সময়টাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। তাই অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান জনবলকে এআইয়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে অ্যাসেন্ড গ্রুপের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিওও খন্দকার আসাদুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য দেশের আবাসন খাতসহ বিভিন্ন খাতকে সকল শ্রেণির গ্রাহকবান্ধব করা।” স্বল্প মুনাফায় গ্রাহকদের বাড়তি সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে গ্রুপের আগামী প্রজন্ম কাজ করবে-এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সাথে জারিফ আল ওয়াসি তাঁর অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার মহিবুর রহমান বলেন, “সেবার স্বার্থেই এই গ্রুপের যাত্রা শুরু। এই প্রতিষ্ঠানের আগামীর পথচলার মূল কাণ্ডারি হবেন প্রতিষ্ঠানের নবপ্রজন্ম।” বক্তব্যের শেষে তিনি তাঁর ছেলে ও গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জারিফ আল ওয়াসির জন্মদিনে দীর্ঘায়ু কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71