সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার এবার একসঙ্গে সালমা-পিয়াল বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর

সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা

শেখ মোঃ বেলায়েত হোসেন
  • প্রকাশ সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিকী ছবি

সংসদে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস

শেখ মোঃ বেলায়েত হোসেন : বাবা-মায়ের শেষ বয়সের নিরাপত্তা, সম্মান ও সম্পত্তির ওপর অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ একটি আইনি উদ্যোগ নিয়েছে সরকার। সন্তানকে সম্পত্তি দান করার পরও বাবা-মা যেন জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহার করতে পারেন- এমন বিধান রেখে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে বিলটি উত্থাপনের পর কণ্ঠভোটে পাস হয়।

নতুন এই বিধানের ফলে বাবা-মা সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করলেও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার সংরক্ষণ করতে পারবেন। একইভাবে নির্দিষ্ট নিকট আত্মীয়দের মধ্যেও জীবনকালীন ভোগাধিকার রেখে সম্পত্তি হস্তান্তরের সুযোগ রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরে অনেক বাবা-মা জীবনের সঞ্চয়, বসতভিটা কিংবা অন্যান্য সম্পত্তি সন্তানদের নামে লিখে দেওয়ার পর শেষ বয়সে নানা ধরনের অনিশ্চয়তার মুখে পড়েন। কখনো কখনো সম্পত্তি হস্তান্তরের পরই তারা নিজের ঘর কিংবা সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে অসহায় হয়ে পড়েন। এমন বাস্তবতা বিবেচনায় নতুন এই আইনি ব্যবস্থা প্রবীণ বাবা-মায়ের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাবা-মা সন্তানদের লালন-পালন করেন কোনো সম্পত্তি পাওয়ার প্রত্যাশায় নয়। সন্তানের প্রতি তাদের ভালোবাসা, ত্যাগ ও দায়িত্ববোধ নিঃস্বার্থ। তাই সন্তানের কাছ থেকেও জীবনের শেষ প্রান্তে বাবা-মায়ের প্রাপ্য হওয়া উচিত নিরাপত্তা, সম্মান, ভালোবাসা এবং পাশে থাকার নিশ্চয়তা।

সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মায়ের জীবনকালীন ভোগদখলের অধিকার নিশ্চিত করার এই উদ্যোগ শুধু একটি আইনি পরিবর্তন নয়; এটি পারিবারিক মূল্যবোধ ও প্রবীণদের মর্যাদা রক্ষার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বার্তা।

তবে সম্পত্তির অধিকার নিশ্চিত করার পাশাপাশি সন্তানদেরও মনে রাখতে হবে- বাবা-মায়ের প্রতি দায়িত্ব কেবল সম্পত্তি কিংবা আইনের বিষয় নয়। শেষ বয়সে তাদের দেখাশোনা করা, নিরাপত্তা দেওয়া, সম্মান করা এবং মানসিকভাবে পাশে থাকাই একজন সন্তানের অন্যতম বড় দায়িত্ব।

বাবা-মায়ের ভালোবাসার বিনিময়ে কোনো সম্পত্তি যথেষ্ট নয়। তাদের শেষ বয়সটা হোক নিরাপদ, সম্মানজনক ও ভালোবাসায় পূর্ণ- এটাই হোক আমাদের প্রত্যাশা।

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা। 

এই গুরুত্বপূর্ণ আইনগত উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সরকার ও আইন প্রণয়নকারীদের প্রতি কৃতজ্ঞতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71