সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার এবার একসঙ্গে সালমা-পিয়াল বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর

বেলাবোতে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ঢেউটিন, মানবিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

মফস্বল প্রতিবেদক
  • প্রকাশ সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলায় অসহায়, দুস্থ ও কর্মজীবী নারীদের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ঢেউটিন, নগদ অর্থ, মানবিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলাবো উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী সোনিয়া বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন।

বিতরণ কার্যক্রমের আওতায় ২০০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ৫৬ জন অসহায় পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিনের পাশাপাশি প্রত্যেককে ৬ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ৯০ জন প্রান্তিক, দুস্থ ও অসহায় ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমানুল্লাহ, বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, বেলাবো উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারগুলোর আবাসন সংকট নিরসন, আর্থিক সহায়তা প্রদান এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। বিশেষ করে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে ২০০ জন নারী ঘরে বসেই কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71