সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার এবার একসঙ্গে সালমা-পিয়াল বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ  ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ঢাকায় শিশু কল্যাণ পরিষদে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ গ্রহণ করান প্রধান অতিথি সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

শপথ গ্রহণ করেন রংপুরের পীরগাছা উপজেলার ৫নং ছাওলা ইউপি চেয়ারম্যান ও বিইউপিএফ সভাপতি মো. নাজির হোসেন, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি মো. এম গফুর উদ্দিন চৌধুরী,  ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬নং তালমা ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিয়া।

আরও শপথ নেন নির্বাচিত সদস্যরা। তারা হলেন সহ সভাপতি মো. আব্দুল মান্নান, মো. ফরহাদ হোসেন, এ.বি.এম. ফারুক হাসান, মো. ফিরোজ খান নুন, মো. তোজাম্মেল হক, মো. আমিনুল ইসলাম, যুগ্ম সাধারষ সম্পাদক মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্বাস আলী সরকার, আ স ম মনোয়ারুজ্জামান, মো. জিয়াউর রহমান।

সাংগঠনিক সম্পাদক মো. কারুজ্জামান সাহেব ফকির, মো. আতিকুর রহমান আতিক, মো. আলোমগীর, মোছা. শায়লা শারমিন মিম্মু, মহিলা বিষয়ক সম্পাদক ফিরোজা বেগমও শপথ নেন।

অনুষ্ঠান সঞ্চলানায় ছিলেন সহ-সভাপতি খন্দকার সাইফুর রহমান (সাইন)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71