সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার এবার একসঙ্গে সালমা-পিয়াল বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর

রাজধানীর সড়কে নির্মাণসামগ্রী রেখে দুর্ভোগ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও নিলাম

আশিকুর রহমান আশিক
  • প্রকাশ সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর মেরুল বাড্ডার ডিআইডি প্রকল্প এলাকায় সড়কে নির্মাণসামগ্রী ফেলে রাখায় জনদুর্ভোগের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় অবৈধভাবে সড়ক দখল করে রাখা রড ও ইটের জন্য জরিমানা করা হয়। পাশাপাশি দ্রুত সড়ক ফাঁকা করার নির্দেশ দেন আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ফারুফা আক্তার নিলা।

স্থানীয় বাসিন্দারা জানান, ডিআইডি প্রকল্প এলাকার ১৫ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির নির্মাণকাজের জন্য দীর্ঘদিন ধরে রড ও ইট সড়কের উপর রাখা ছিল। এতে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল এবং পথচারীদের চলাচলেও ভোগান্তি তৈরি হয়। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সড়কের উপর নির্মাণসামগ্রী রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নিলা এক ঘণ্টার মধ্যে রাস্তা ফাঁকা করার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে নির্মাণাধীন ভবনের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পরে এক ঘণ্টা পর আবারও আদালত বসিয়ে সড়ক আংশিক ফাঁকা করতে কিছু নির্মাণসামগ্রী নিলামে তোলা হয়। নিলাম প্রক্রিয়ায় এসব মালামাল নগদ অর্থে বিক্রি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিলামে মোট ৫৫ হাজার ৬২৫ টাকা আদায় হয়।

এ বিষয়ে নির্মাণাধীন বাড়ির মালিক অ্যাডভোকেট মো. বেলাল হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71