মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি?

ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না, জেলা প্রশাসক

মতিন সাগর
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া বা কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমন সতর্কবার্তা দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেছেন, কেউ এ ধরনের চেষ্টা করলে আইনের প্রয়োগ হবে কঠোর, ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক। সভায় সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে একজন ভোটার দুটি ভোট দেবেন একটি সংসদ সদস্য প্রার্থীর জন্য, অন্যটি গণভোটে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

নাজমুল ইসলাম সরকার জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি শতভাগ মেনে প্রচারণা চালাতে হবে। ওয়াজ-মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠানের নামে নির্বাচনী প্রচারণা চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

এ সময় তিনি আচরণবিধি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রায়হান সরকার, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর জব্বারসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71