মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি? মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’

বগুড়া-৬ এ তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রিটার্নিং অফিসারের কাছে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র জমা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য হন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

২০১৪ সালে আওয়ামী লীগ জোট থেকে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলীয় সিদ্ধান্তে তিনি শপথ না নিলে উপনির্বাচনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ বিজয়ী হন।

বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৪৯ হাজার। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিভিআইপি হিসেবে বিবেচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71